ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জয়
খেলা
সাউদাম্পটন টেস্টে ইংল্যান্ডের হার

করোনার পর ওয়েস্ট ইন্ডিজের জয়

স্পোর্টস ডেস্ক:

ব্রায়ান লারার কথাকে ভুল প্রমানিত করে সাউদাম্পটন টেস্টে ইংল্যান্ডক ৪ উইকেটে হারালো ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের আগে কিংবদন্তী লারা বলেছিলেন, ম্যাচ জিততে চাইলে ওয়েস্ট ইন্ডিজকে চার দিনে খেলা শেষ করতে হবে, নয়তো ক্যারিবিয়রা জিততে পারবে না। কিন্তু মাঠের খেলায় লারার সেই কথা ভুল প্রমানিত করে পাঁচ দিন খেলে জিতলো ওয়েস্ট ইন্ডিজ। যদিও বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দিন এক সেশনও পুরোটা খেলা হয়নি।

ম্যাচের পঞ্চম ও শেষ দিনে ৮ উইকেটে ২৮৪ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। ৩১৩ রানে শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস। আগের দিনের দুই অপরাজিত জোফরা আর্চারকে ২৩ রানে ও মার্ক উড, দুজনকেই ফেরান পেসার গ্যাব্রিয়েল। ৫ উইকেট নেন তিনি এই ইনিংসে। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২০৪ রান। এরপর ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করেছিল ৩১৮ রান।

ম্যাচ জিততে ২০০ রানের টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ওভারেই ওপেনার ক্যাম্পবেলকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। আউট না, আর্চারের বলে ব্যাথা পেয়ে রিটায়ার্ড হার্ট হন ক্যাম্পবেল। অবশ্য আর্চারের পেইসেই এরপর দুটি উইকেট হারায় সফররতরা।

ব্যাক্তিগত ৪ রানে ওপেনার ব্রাথওয়েট হন বোল্ড। সামারাহ ব্রুকস রানের খাতা খোলার আগেই হন লেগ বিফোর। ৭ রানেই নেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যান। রোস্টন চেজের সঙ্গে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন শেই হোপ। কিন্তু মার্ক উড ফেরান তাকে দলীয় ২৭ রানে।

জারমেইন ব্ল্যাকউডের সঙ্গে চতুর্থ উইকেটে ৭৩ রানের জুটি গড়েন রোস্টন চেজ। ব্যাক্তিগত ৩৭-এ তাকেও উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন আর্চার। মাঝে ব্ল্যাকউড তুলে নেন ক্যারিয়ারের ১১তম টেস্ট ফিফটি।

পঞ্চম উইকেটে ডরউইচকে সঙ্গী করে দেখেশুনেই এগুচ্ছিলেন ব্ল্যাকউড। তবে ২০ রানে স্টোকস কট বিহাইন্ড করেন ডরউইচকে।

অধিনায়ক জেসন হোল্ডার সহ ব্ল্যাকউড যখন দলের জয় প্রায় নিশ্চিত করে আনছিলেন তখনই ঘটে বিপত্তি। ৯৫ রানে আউট হন ব্ল্যাকউড। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন এই জ্যামাইকান।

আবারো উইকেট আসেন ইনিংসের শুরুর দিকে রিটায়ার্ড হার্ট হওয়া ক্যাম্পবেল। শেষ পর্যন্ত আর কোন বিপদ ছাড়াই স্টোকসের ওভারেই আসে ওয়েস্ট ইন্ডিজের জয়সূচক রান। অধিনায়ক জেসন হোল্ডার ১৪ ও ক্যাম্পবেল অপরাজিত থাকেন ৮ রানে।

ম্যাচ সেরা খেলোয়াড় হন ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েল। দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ডের ৯ উইকেট নিয়েছেন তিনি।

তিন টেস্টের সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ জুলাই থেকে ম্যানচেস্টারে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা