ড্রয়ে শিরোপা রেসে পিছিয়ে গেলো বার্সেলোনা
খেলা
অ্যাটলেটিকোর সঙ্গে ড্র

শিরোপা রেসে থমকালো বার্সা

স্পোর্টস ডেস্ক:

স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে এবার আর টপকাতে পারলো না বার্সেলোনা। ন্যু ক্যাস্পে রাতে পয়েন্ট হারিয়েছে তারা অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। ২-২ গোলে করে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট এখন তাদের। এক ম্যাচ কম খেলে এক পয়েন্টে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ।

১১ মিনিটে প্রথম গোল পায় বার্সেলোনা। মেসির কর্ণার থেকে বল অ্যাটলেটিকো স্ট্রাইকার দিয়াগো কস্তার পায়ের মাঝ দিয়ে জালে জড়ায়।

অবশ্য ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগটা মিনিট চারেক পরেই পেয়েছিলেন কস্তা। বার্সার ভিদালের ফাউলে পেনাল্টি পায় অ্যাটলেটিকো। কস্তার নেয়া যে স্পট কিককে অবশ্য আটকে দিয়েছিলেন গোলরক্ষক স্টেগেন। তবে শট নেয়ার আগেই নড়ে ওঠায় হলুদ কার্ড দেখতে হয় তাকে। এবার স্পট কিক নেন সাউল। গোল পায় অ্যাটলেটিকো।

৭০০ গোলের মাইলফলকে পৌছার অপেক্ষা ফুরিয়েছে এদিন মেসির। ৫০ মিনিটে পেনাল্টি থেকে এই মাইলফলকে পৌছান লিও।

বারো মিনিট পরই বার্সার এগিয়ে যাওয়ার আনন্দ নিভে যায়। আবারো সেই মিডফিল্ডার সাউলে রক্ষা হয় অ্যাটলেটিকো মাদ্রিদের।

বাকি সময়ে দুই দলই সুযোগ খুজেছিল গোলের। কিন্তু তা আর পাওয়া হয়ে ওঠেনি কারো।

এ নিয়ে গত চার ম্যাচের মধ্যে তিনটিই ড্র করলো বার্সেলোনা। আর তাতে এখন শিরোপা স্বপ্নটা প্রায় ফিকে হয়ে যাওয়া শুরু করলো কাতালানদের।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা