ফুটবলারদের সঙ্গে সালাহউদ্দিনের সভায় প্রণোদনার আশ্বাস
খেলা
আপাতত লক্ষ্য বিশ্বকাপ বাছাই

ফুটবলারদের সাথে সালাহউদ্দিনের সভা

ক্রীড়া প্রতিবেদক:

গত মৌসুমের চুক্তি নয় আপাতত বিশ্বকাপ বাছাই নিয়ে ফুটবলারদের চিন্তা করতে বলেছেন ফেডারেশন সভাপতি কাজী সালাহউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে খেলোয়াড়দের সাথে এক আলোচনায় বসে সভাপতি কাজী সালাহউদ্দিন এই আহ্বান জানান।

করোনা ভাইরাসের কারণে গত মে মাসে এবারের মৌসুমের প্রিমিয়ার ফুটবল লিগ মাঝপথেই বাতিল করে ফেডারেশন। তবে খেলোয়াড়দের সাথে ক্লাবগুলোর চুক্তির কি হবে এবং চুক্তি অনুযায়ী খেলোয়াড়দের যে টাকা বাকি আছে সেই অর্থেরই বা কি হবে সে ব্যাপারে বাফুফে এখনো পর্যন্ত কোন দিক নির্দেশনা দেয়নি।

এর মাঝেই বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের দিন তারিখ ঘোষণা করে ফিফা। ৮ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারো বিশ্বকাপ ফুটবল বাছাই লড়াই শুরু হবে বাংলাদেশের। যদিও আপাতত দেশে ঘরোয়া ফুটবল শুরুর আপাতত কোন সম্ভাবনা নেই।

তাই বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে ক্লাব চুক্তি সহ বিশ্বকাপ বাছাই এবং নানা বিষয় নিয়ে আলোচনার জন্য কিছুদিন আগে চিঠি দিয়েছিলেন জাতীয় দল সহ অন্যান্য ফুটবলাররা। সেই চিঠির প্রেক্ষিতেই আজ বাফুফে ভবনে সভাপতি খেলোয়াড়দের নিয়ে আলোচনায় বসেছিলেন।

সভাশেষে কাজী সালাহউদ্দিন বলেন, আপাতত খেলোয়াড়দের বিশ্বকাপ ফুটবল বাছাই নিয়ে মনোযোগী হতে তিনি অনুরোধ করেছেন। করোনা ভাইরাসের প্রভাব দেশে কবে কাটবে এবং কবে দেশের খেলাধূলা স্বাভাবিক হবে সেই বিষয়টা যেহেতু অনিশ্চিত তাই তা নিয়ে না ভেবে নিজের ফিটনেস ধরে রাখার প্রতি মনোযোগী এবং বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে কিভাবে প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলা যায় তা নিয়ে চিন্তা করার অনুরোধ করেছেন তিনি।

সভায় জাতীয় ও অন্যান্য পর্যায়ের মোট ১৯ জন ফুটবলার উপস্থিত ছিলেন। সেখানে থাকা জাতীয় দলের মিডফিল্ডার মামুনুল ইসলাম মামুন সভাশেষে সাংবাদিকদের বলেন, বর্তমানের এই অবস্থায় খেলোয়াড়রা আর্থিকভাবে একটু হলেও খারাপ অবস্থায় আছে।

তাই সভাপতি কাজী সালাহউদ্দিনকে তারা অনুরোধ করেছেন গত মৌসুমে ক্লাবগুলোর সঙ্গে ফুটবলাররা যে চুক্তি করেছিল সেই চুক্তির ব্যাপারে নতুন দিক নির্দেশনা যাতে বাফুফে দ্রুত দেয় এবং গত লিগ যেহেতু বাতিল করা হয়েছে সেক্ষেত্রে আগামী লিগ যাতে অন্তত ২ বা ৩ মাসের মধ্যে শুরু করা হয়।

লিগ শুরু হলে আর্থিকভাবে খেলোয়াড়রা কিছুটা স্বচ্ছল হতে পারবে। বাফুফে যাতে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে এসব ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয় সে ব্যাপারে কাজী সালাহউদ্দিনের কাছে অনুরোধ করা হয়েছে বলে জানান মামুনুল। সভাপতি তাদের আশ্বাস দিয়েছেন ক্লাবের সাথে কথা বলে এসব ব্যাপারে ফুটবলারদের জানানো হবে।

সভায় থাকা গোলরক্ষক আশরাফুল রানা বলেন, বাফুফে সভাপতি তাদের আশ্বাস দিয়েছেন দু:স্থ ফুটবলারদের জন্য সরকারী প্রণোদনা ব্যবস্থা করার ব্যাপারে ফেডারেশন কাজ করছে।

এছাড়া লিগ বাতিলের প্রেক্ষিতে ক্লাবগুলোর সাথে ফুটবলারদের চুক্তি এবং আগামী মৌসুমের ব্যাপারেও ক্লাবগুলোর সাথে ফুটবলাররা কিভাবে কাজ করবেন সেসব নিয়ে ফেডারেশন কাজ করছে। দ্রুতই এসব ব্যাপারে বাফুফে সমাধান দিবে বলে ফুটবলারদের আশ্বাস দেন তিনি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা