মোরসালিনের করোনা
খেলা

মাশরাফির ভাইও করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক:

মাশরাফি বিন মোর্ত্তজার পর এবার তার ভাই মোরসালিন বিন মোর্ত্তজাও করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। নিজের ফেসবুক পেজে এই তথ্য জানান মোরসালিন।

শনিবার করোনায় আক্রান্ত হওয়ার খবরটা মাশরাফি নিজেই জানান সবাইকে। আক্রান্তের পর তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। মাঝে সোমবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে যান।

কিছুদিন আগে নড়াইলে থাকা মাশরাফির শ্বাশুড়ি, তার স্ত্রীর বড় বোন ও ভাগ্নি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। এরপর জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্যের করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। এবার খবর আসলো করোনায় তার ভাই মোরসালিনের আক্রান্ত হওয়ার।

মোরসালিন ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দেয়ার পর মাশরাফি সেখানে কমেন্ট করেন। যেখানে বড় ভাই বলেন, দুশ্চিন্তা না করে কিছুদিন বিশ্রাম নেয়ার জন্য। আল্লাহর ওপর বিশ্বাস রাখতে এবং আল্লাহ চাইলে শিগগিরই দেখা হওয়ার ব্যাপারেও আশাবাদ জানান। উত্তরে মোরসালিনও বড় ভাইকে আল্লাহর ওপর বিশ্বাস রেখে নিজের প্রতি যত্ন নেয়ার ব্যাপারে মন্তব্য করেন।

করোনাকাল শুরুর আগে বিয়ে করেছিলেন মোরসালিন। মিরপুরের বাসাতে তিনি আপাতত আইসোলেশনে আছেন।

এদিকে, মাশরাফির স্ত্রীরও করোনার পরীক্ষার জন্য নতুনা নেয়া হয়েছে। যদিও ফলাফল এখনো পাওয়া যায়নি। আর মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার পরই তার দুই সন্তান হুমায়রা ও সাহেলকে নড়াইল পাঠিয়ে দেয়া হয়। যেখানে মাশরাফির বাবা ও মা দুজনেরও করোনা পরীক্ষা করা হয়। অবশ্য তাদের পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা