জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ (ছবি: সংগৃহীত)
খেলা

রিয়ালের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক: লা লিগায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ৩-০ গোলে দাপুটে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও ব্যর্থ হচ্ছিল রিয়াল।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৩তম মিনিটে একক চেষ্টায় দলকে এগিয়ে নেন অ্যাসেনসিও। এরপর ৮০তম মিনিটে ভিনিসিউসের গোলে আরও একবার এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। শেষ দিকে যোগ করা সময়ের প্রথম মিনিটে বেনজেমার গোলে ৩-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এদিকে প্রথমার্ধে রিয়ালের ৮ শটের মাত্র দুটি ছিল লক্ষ্য, এর কোনোটিই আবার যথেষ্ট ভীতি জাগানিয়া নয়। আর দ্বিতীয় ভাগে তাদের ১৫ শটের ৭টিই ছিল লক্ষ্যে। বিপরীতে কেবল ৩০ শতাংশ সময় বল দখলে রাখা আলাভেস শট নিতে পারে ৭টি ও মাত্র দুটি লক্ষ্যে।

আরও পড়ুন: পাত্তাই পেলো না পিএসজি

অপরদিকে ২৫ ম্যাচে ১৭ জয় এবং ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৫৭। ৭ পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে আছে এক ম্যাচ কম খেলা সেভিয়া।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় দেশের মধ্যে শীর্ষে ঢাবি

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্কোপাস-ইনডেক্...

ভিকারুননিসায় পাসের হার ৯৪ শতাংশ, জিপিএ-৫ গতবারের চেয়ে অর্ধেক কম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পাসের...

পত্নীতলায় শত্রুতার জেরে আমন ধানে বিষ প্রয়োগের অভিযোগ

নওগাঁর পত্নীতলা উপজেলায় চরম শত্রুতার জেরে সাত বিঘা...

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নব...

ব্রেন টিউমার জয় করে ৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

দীর্ঘদিনের অসুস্থতা ও জটিল চিকিৎসা শেষে আবারও অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা