দলের ফটোশুট বাদ দিয়ে একটি বিজ্ঞাপনী শুটিং করতে গিয়েছিলেন সাকিব (ছবি: সংগৃহীত)
খেলা

বরিশালকে কারণ দর্শানোর নোটিশ

স্পোর্টস করেসপন্ডেন্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনাল ম্যাচের আগে বৃহস্পতিবার কুমিল্লার ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে ফটোশুটের কথা ছিল ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের। কিন্তু দলের হয়ে সেদিন উপস্থিত ছিলেন না তিনি।

বিশ্বসেরা এই অলরাউন্ডারের না আসার কারণ নিয়ে তখন শুরু হয় লুকোচুরি। একেক পক্ষ একেক ধরনের বক্তব্য দেয়। অবশেষে আসল তথ্য ঠিকই বেরিয়ে এসেছে, দলের ফটোশুট বাদ দিয়ে একটি বিজ্ঞাপনী শুটিং করতে গিয়েছিলেন সাকিব! অথচ তার অনুপস্থিতি নিয়ে ফরচুন বরিশাল থেকে জানানো হয়েছিল, সাকিব পেটের পীড়ার কারণে আনুষ্ঠানিক ফটোসেশনে আসতে পারেননি।

এদিকে এমন কাণ্ডে বিপিএলের সুরক্ষা বলয়-ই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এর ফলে বিসিবিরর পক্ষ থেকে সাকিবের দল ফরচুন বরিশালকে শোকজ করা হয়।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ফাইনালের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিজে এ তথ্য জানান। তিনি বলেন, সাকিব জৈব সুরক্ষা বলয় ভেঙেছে।

ফাইনালের অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, যত সিরিজ কিংবা টুর্নামেন্ট হয়েছে আমরা কিন্তু ছাড় দেইনি। এবার দায়িত্ব ছিল ফ্র্যাঞ্চাইজিদের কাছে। বিসিবির অধীনে আমরা কিন্তু কোনো ছাড় দেইনি। ইতোমধ্যে বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

সাকিবকে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে বোর্ড সভাপতি বলেন, টুর্নামেন্ট চলাকালে তো কিছু করা সম্ভব না। টুর্নামেন্ট শেষ হয়েছে, এখন যা করার বোর্ড করবে। তবে ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্বটা এখানে বেশি ছিল।

আরও পড়ুন: ফের বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রসঙ্গত, সাকিবের দল বরিশাল ফরচুন শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাত্র ১ রানে হেরে শিরোপা হাতছাড়া করে। এর মধ্যে দিয়ে তিনবারের মতো বিপিএলের শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা।

সাননিউজ,এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা