খেলা

বরিশালকে ১৫২ রানের টার্গেট কুমিল্লার

স্পোর্টস নিউজ: বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে সবার আগে ফাইনাল নিশ্চিত করে বেশ ফুরফুরে মেজাজেই ফরচুন বরিশাল।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়ে শুরুতে যে ঝড়ের সম্মুখীন হয় তারা, সেটি থেকে বের হয়ে আসার জন্য অধিনায়ক সাকিব আল হাসান বেশ বাহবা পাচ্ছেন। মিরপুরে আজও উঠেছিল সুনীল নারাইন ঝড়। সে তাণ্ডব থামাতে বেশ ঠাণ্ডা মাথার অধিনায়কত্বে বোলিং অ্যাটাক সাজান সাকিব। ফলও মিলেছে তাতে। সাকিবের অধিনায়কত্ব গুনেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৫১ রানে থামাতে পেরেছে বরিশাল।

লক্ষ্যটা চ্যালাঞ্জিং হলেও নাগালের মধ্যে। নারাইন যে ঝড় তুলেছিলেন, সেটি না থামালে মহাবিপদে পড়তে হতো বরিশালকে। ফাইনালে জয়ের জন্য এখন সাকিবদের প্রয়োজন ১৫২ রান। বিপিএলে টানা ২টি ফাইনাল হারা সাকিব আক্ষেপ ঘোচাতে পারবেন, নাকি হ্যাটট্রিক হারের স্বাদ পাবেন, সে উত্তর জানার জন্য অবশ্য আর খুব বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে না।

এখন শিরোপা জিততে হলে বরিশালের বিপক্ষে কুমিল্লার বোলারদের জ্বলে উঠতে হবে। তবেই তারা শিরোপা জিতলেও জিততে পারে।

এর আগে বিপিএলে শেষ চার আসরে প্রথমে যে দল ব্যাট করেছিল সে দলই জয় পেয়েছিল। এখন কুমিল্লা যদি এই অল্প রানও ডিফেন্ড করতে পারে তাহলে বিপিএলে টানা পঞ্চমবারের মত রান ডিফেন্ড করে জয়ের দেখা মিলবে। এখন প্রশ্ন হলো কুমিল্লা সেটি পারবে কিনা।

কারণ কুমিল্লা খুব বেশি রান করতে পারেনি। উল্টো বিপিএলের ফাইনালের ইতিহাসে প্রথমে ব্যাট করে দ্বিতীয় সর্বনিম্ন রান করার লজ্জার রেকর্ড গড়েছে তারা।

প্রিমিয়ার লিগের ফাইনালে প্রথমে ব্যাট করে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল বরিশাল বুলসের। ২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৫৬ রান করেছিল বুলস। ম্যাচটি কুমিল্লা শেষ বলে গিয়ে জিতেছিল।

আর এবার কুমিল্লাই করল ১৫১ রান।

উল্লেখ্য, এর আগে ফাইনালে প্রথমে ব্যাট করে সবচেয়ে কম রান করেছিল বরিশাল বার্নার্স। ২০১২ সালের ফাইনালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে মাত্র ১৪৪ রানেই থেমেছিল বরিশাল বার্নার্স। সে ম্যাচটি ঢাকা জিতে নিয়েছিল সহজেই।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা