খেলা

বিপিএল শুরুর আগেই করোনার হানা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরুর আগেই করোনাভাইরাসের হানা দিয়েছে। ২১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ক্রিকেট লিগের। এবার টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৬টি দল। তবে এখন পর্যন্ত দলগুলো বায়োবাবলে প্রবেশ করেনি।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) থেকে ধাপে ধাপে টিমগুলোর বায়োবাবলে প্রবেশের কথা রয়েছে।

বায়োবাবলে যাওয়ার আগে বাধ্যতামূলক করোনা টেস্টে কয়েকজন ক্রিকেটার ও স্টাফের পজিটিভ আসে। তবে কে বা কারা আক্রান্ত হয়েছেন, কতজন আক্রান্ত হয়েছেন বিষয়গুলো এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ করোনা আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

মেডিক্যাল বিভাগ থেকে বলা হয়, আমরা ইতিমধ্যে ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সবার করোনা টেস্ট শুরু করেছি। এখনো পুরোপুরি হয়নি। একটি ফ্র্যাঞ্চাইজির কয়েকজন ছাড়া সবার টেস্ট করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের পজিটিভ আসে। আমরা এখনো নাম এবং কতজন আক্রান্ত সেটি বলতে পারছি না।

প্রসঙ্গত, টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর খেলা হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। ১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা