বাছাইপর্বে মালয়েশিয়াকে হারিয়েছে বাংলাদেশ (ছবি: সংগৃহীত)
খেলা

মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

কমনওয়েলথ গেমস-২০২২ এর নারী দল বাছাইপর্বে মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

টসে হেরে ব্যাট করতে নেমে লাল-সবুজ জার্সিধারীদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। কুয়ালালামপুরে নির্ধারিত ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ মাত্র ৪৯ রান। দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র দুজন। উইনিফ্রেড দুরাইসিঙ্গাম ১২ ও মাস এলিসা ১১ রান করেন।

জবাবে ৫০ রানের টার্গেট টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি শামিমা সুলতানাদের। উদ্বোধনী জুটিতেই ৩৮ রান যোগ করে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন শামিমা সুলতানা বিদায় নেন। তার খানিক পর সাজঘরে ফিরতে হয় আরেক ওপেনার মুর্শিদা খাতুনকেও, যিনি ১৬ বলে ১৪ রান করেন।

পরে দলকে আর বিপদে পড়তে দেননি নিগার সুলতানা (৩) ও ফারজানা হক (৭)। ৮ উইকেট ও ১২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এতে ৮ উইকেট ও ৭২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল সবুজের জার্সিধারীরা। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বাংলাদেশের রুমানা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা