ফিটনেসে জোর সালাহউদ্দিনের
খেলা
ফিট থাকার প্রতি জোর

তরুণ ফুটবলারদের প্রতি কাজী সালাহউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক:

শারীরীক সক্ষমতা ধরে রাখতে তরুণদের নিয়মিত ভোরে জগিংয়ের অনুরোধ জানালেন ফেডারেশন সভাপতি কাজী সালাহউদ্দিন। এক ভিডিও বার্তায় তরুণদের প্রতি এই আহ্বান জানান তিনি।

তবে বার্তায় কাজী সালাহউদ্দিন ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে নন, নিজের পরিচয় দেন স্বাধীন বাংলা ফুটবল দল, সাবেক জাতীয় দল, আবাহনী ও মোহামেডানের খেলোয়াড় ও আবাহনীর অধিনায়ক হিসেবে।

কাজী সালাহউদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে এ সময় কেউই স্টেডিয়ামে গিয়ে পর্যাপ্ত ফুটবল অনুশীলন করতে পারছে না। তাতে ফিটনেস সমস্যা হবে তরুণ ফুটবলারদের। এ কারণে সালাহউদ্দিনের উপদেশ ভোর ৬টায় যখন বাইরে লোকজনের আনাগোনা একেবারেই কম থাকে তখন ১০/১২ মাইল জগিং করার। এরপর হালকা ফিজিক্যাল এক্সারসাইজ ও ফুটবল নিয়ে একা অনুশীলন করলে ফিটনেস ধরে রাখতে পারবেন তরুণ খেলোয়াড়রা।

নিজের অতীতের উদাহরণ টেনে এই কীর্তিমান ফুটবলার বলেন, ১৯৬৯-৭০ সালের দিকে দেশে নিয়মিত কার্ফ্যু থাকতো। সে অবস্থাতেও ৩/৪ ঘন্টা অনুশীলন করতেন।

ফুটবল ক্যারিয়ার প্রতিটি খেলোয়াড়ের জন্যই স্বল্প সময়ের। এমনটা মন্তব্য করে সালাহউদ্দিন বলেন, তার এই উপদেশ শুধু তরুণদের জন্যই নয়, সিনিয়ররাও এই কথাগুলো মেনে চলতে পারে। তাতে আবার যখন ফুটবল শুরু হবে তখন দ্রুতই মাঠে নিজেদের সেরাটা দেখাতে পারবেন খেলোয়াড়রা।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা