রুবেল
খেলা

বিশ্বকাপ দলে ‘বাড়তি’ রুবেল

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে রুবেল হোসেনকে যুক্ত করে বিভ্রান্তিকর সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় বিসিবি।

নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, মূল স্কোয়াডে নয় রুবেলকে রাখা হয়েছে অতিরিক্ত হিসেবে। রিজার্ভ তালিকায় থাকা আরেক ক্রিকেটার আমিনুল ইসলাম বিপ্লব অবশ্য ফিরে আসছেন দেশে। শনিবার (৯ অক্টোবর) রাতে এক বিবৃতি দিয়ে ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বিসিবি জানায়, ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে রুবেল অতিরিক্ত সদস্য হিসেবে থাকছেন। আর বিপ্লব দেশে ফিরছেন। রুবেল অতিরক্ত হিসেবে থাকলেও ম্যাচের দিন আসতে পারবেন না। তবে অনুশীলন করতে পারবেন। যদি কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়েন তাহলে মূল স্কোয়াডের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা