খেলা

ঢাকায় হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্কোয়াশ

স্পোর্টস ডেস্ক: ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু ইস্পাহানী আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট। পাঁচ দেশের ২৪ জন খেলোয়াড়দের নিয়ে ২০ অক্টোবর গুলশান ক্লাবে শুরু হবে এ টুর্নামেন্ট।

শনিবার (৯ অক্টোবর) হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম। অনুষ্ঠানে এ সময় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, এমএম ইস্পাহানী লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর ফারুক উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাংলাদেশ ছাড়াও প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন মিশর, ভারত, পাকিস্তান ও ইরানের খেলোয়াড়রা। খেলায় রেফারি হিসেবে থাকবেন ভারতের ধীরাজ সিং। তবে নিজস্ব কোন কমপ্লেক্স না থাকায় পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টে খেলোয়াড়দের জন্য অনুশীলন গ্রাউন্ড রাখা হয়েছে আর্মি এবং উত্তরা স্কোয়াশ কোর্ট।

আরও জানা গেছে, ১৪ দেশের প্রায় ৫০ জন খেলোয়াড় নাম নিবন্ধন করালেও পিএসএ ট্যুরের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ দেশের ২৪ জন খেলোয়াড়দের রাখা হয়েছে। ভারতের অভিষেক আগারওয়াল ও রাহুল ভাটিয়া, পাকিস্তানের নুর জামান ও ফাহান হাশমী, মিশরের ইয়াসিন এলশাফি ও ওমর এল হাদি এবং ইরানের শেফার এতাহামপুর ও শাহান কবিরের সঙ্গে খেলবেন বাংলাদেশের সেরা মো. সুমন এবং রনি দেবনাথ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা