খেলা

কার হাতে উঠছে ব্যালন ডি’অর পুরস্কার

ক্রীড়া ডেস্ক: ব্যালন ডি’অর পুরস্কার কার হাতে উঠবে তা জানা যাবে আরও দুই মাস পর। তবে ভোটাভুটির জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় চ্যাম্পিয়নস লিগ জয়ী চেলসি ও ইউরো জয়ী ইতালি দলের খেলোয়াড়দের আধিক্য রয়েছে।

তালিকায় লিওনেল মেসির থাকাটা তো নিশ্চিতই। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপা-খরা কেটেছে এবারের কোপা আমেরিকা জিতে। তাদের সেই শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিলো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সবচেয়ে বেশি গোল করা মেসির। এবারের ব্যালন ডি’অর জয়ে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ইতালির হয়ে ইউরো জয়ী জর্জিনিও-ও আছেন স্বাভাবিকভাবেই।

তালিকায় নাম আছে চ্যাম্পিয়নস লিগ জেতা জর্জিনিওর সতীর্থ আজপিলিকেতা, কান্তে আর ম্যাসন মাউন্টও। আছেন কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ। তবে নেই কোপা আমেরিকায় দুর্দান্ত গোলকিপিং করা এমিলিয়ানো মার্তিনেজ। লাওতারো মার্তিনেজ অবশ্য কোপা আমেরিকা জয়ের আগে ইন্টার মিলানকে সিরি ‘আ’ জেতাতে বড় ভূমিকা রেখেছেন।

জর্জিনিও ছাড়াও ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন তাঁর ইতালি দলের চার সতীর্থ—বারেল্লা, বোনুচ্চি, কিয়েল্লিনি ও গোলকিপার দোন্নারুম্মা। এ ছাড়া ব্যালন ডি’অরের লড়াইয়ে আছেন এই গ্রীষ্মেই ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরা পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো আর ব্রাজিলের তারকা নেইমার। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ী ম্যানচেস্টার সিটির চারজন আছেন ৩০ জনের তালিকায়—কেভিন ডি ব্রুইনা, রুবেন দিয়াস, ফিল ফোডেন ও রাহিম স্টার্লিং।

এ ছাড়াও ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন করিম বেনজেমা, ব্রুনো ফার্নান্দেজ, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, মোহামেদ সালাহ, জেরার্দ মরেনো ও রোমেলু লুকাকুরা। করোনাভাইরাস মহামারির কারণে গত বছর ব্যালন ডি’অর পুরস্কার দেয়নি ফ্রান্স ফুটবল। সেবার পুরস্কার জয়ের সবচেয়ে ফেবারিট রবার্ট লেভানডফস্কি ৩০ জনের তালিকায় আছেন এবারও।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা