ছবি: সংগৃহীত
খেলা

ওমানের বিপক্ষে বড় জয় টাইগারদের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ একাদশ প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলের বিপক্ষে বড় জয় পেয়েছে। এই ম্যাচে ছিলেন না তিন তারকা মাহমুদউল্লাহ, সাকিব, মোস্তাফিজ। শুক্রবার (৮ অক্টোবর) আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে লাল-সবুজ জার্সিধারীদের জয়টা এসেছে ৬০ রানের।

এদিন টসে হেরে ব্যাট করতে নেমে প্রস্তুতিটা ভালোই হয়েছে। রাতে ওমানের বোলারদের পাড়ার বোলার বানিয়ে ছেড়েছেন সোহান-নাঈম-লিটনরা। এ দিন নাঈম-লিটন হাফসেঞ্চুরি এবং সোহান ও শামীমের ঝড়ো ইনিংসে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রান করে টাইগাররা। ২০৮ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান করে ওমান।

ওমানের ব্যাটসম্যানদের মধ্যে শোয়াইব খান সবচেয়ে বেশি রান করেছেন। মুশফিকের থ্রোতে রান আউট হওয়ার আগে ৩৯ বলে ৪৩ রান করে আউট হন তিনি। এছাড়া রফিউল্লাহর ব্যাট থেকে আসে ৩১ রানের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল শরিফুলই। ৩ উইকেট নিতে তার খরচ হয়েছে ৩০ রান। এছাড়া সাইফউদ্দিন ১৭ রানে দুটি উইকেট নিয়েছেন। সৌম্য সরকার ৩ ওভারে ৩৫ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন। আফিফ-মেহেদী-নাসুম একটি করে উইকেট নেন। এদের মধ্যে মেহেদী ছিলেন ব্যয়বহুল। তার এক উইকেট শিকার করতে খরচ হয়েছে ২৮ রান।

ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈমের ব্যাটে দারুণভাবে এগোচ্ছিল বাংলাদেশ। ৬৮ বলে দুই ওপেনার ১০২ রানের জুটি গড়ে ফেলেন। কিন্তু হুট করেই সাময় শ্রীভাস্তার লেগ স্পিন সোজা খেলতে গিয়ে রিটার্ন ক্যাচ দেন ব্যাটসম্যান। আউট হওয়ার আগে ৩৩ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন নাঈম। ৫৩ বলে ৬৩ রান করে স্বেচ্ছায় অবসরে যান বাঁহাতি এই ব্যাটসম্যান। ৩ চার ও ২ ছক্কায় নাঈম নিজের ইনিংসটি সাজিয়েছেন। ৬ নম্বরে নেমে নুরুল হাসান সোহানও অসাধারণ ব্যাটিং করেছেন। ১৫ বলে ৭ ছক্কায় সোহান ৪৯ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ১০ বলে ২ ছয় ও ১ চারে শামীম ১৯ রানে অপরাজিত ছিলেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা