খেলা

ইনজুরিতে মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ পিঠের ইনজুরিতে ভুগছেন। এ কারণে শনিবার (৮ অক্টোবর) রাতে আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি তিনি।

মাহমুদুল্লাহর অনুপুস্থিতিতে লিটন দাসের নেতৃত্বে ম্যাচে ৬০ রানে জয় পায় টাইগাররা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

তবে সংযুক্ত আরব আমিরাতে আগামী ১২ ও ১৪ অক্টোবর যথাক্রমে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের আগে মাহমুদুল্লাহ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।

দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে শনিবার (৯ অক্টোবর) ওমান থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের যাওয়ার কথা ছিলো বাংলাদেশ। তবে যাত্রার তারিখ পিছিয়ে যাওয়ায় রোববার (১০ অক্টোবর) ওমান ছাড়বে তারা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা