ছবি: সংগৃহীত
খেলা

প্লে-অফ খেলা হচ্ছে না সাকিবের

স্পোর্টস ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলের প্লে-অফ খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তিনি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।

টুর্নামেন্টের ফাইনালে টিকে থাকতে আগামী ১১ অক্টোবর এলিমিনেটর ম্যাচে কলকাতা খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে। এদিকে আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেছেন মুস্তাফিজুর রহমান। প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি রাজস্থান।

বাংলাদেশ দল বর্তমানে ওমানে অবস্থান করছে। রোববার (১০ অক্টোবর) ওমান থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাবে টাইগাররা। দুবাইয়ে পৌঁছে এক দিনের রুম কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ। এরপর বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ১২ ও ১৪ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

মাহমুদুল্লাহ রিয়াদের দল প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে ১৫ অক্টোবর পুনরায় ওমানে যাবে। বাছাই পর্বে ‘বি’ গ্রুপে রয়েছে টাইগাররা। বাংলাদেশ ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে তারা।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

স্ট্যান্ড-বাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা