খেলা

নতুন জার্সিতে সাজবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপের আগে নতুন জার্সির জন্য ডিজাইন আহ্বান করেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখান থেকে দুটি ডিজাইন বাছাই করেছে সংস্থাটি। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে সেই জার্সি পরেই খেলবেন অস্কার ব্রুজনের শিষ্যরা।

হোম ম্যাচ খেলার জন্য নির্বাচিত জার্সিটি সবুজ রঙের, গায়ে লাল ডোরাকাটা। বুকের বাম পাশে বাফুফের লোগো এবং ডান পাশে বাংলাদেশের পতাকা। অন্যদিকে অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য নির্বাচিত জার্সিটি লাল রঙা। এর কাঁধের অংশ সবুজ রঙের। আর হোম জার্সির মতো বুকের বাম পাশে বাফুফের লোগো এবং ডান পাশে বাংলাদেশের পতাকা। হোম জার্সিটি ডিজাইন করেছেন নারায়ণগঞ্জের সুব্রত দাশ, অন্যদিকে সিলেটের স্বপন আহমেদ ডিজাইন করেছেন লাল জার্সিটির।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কা, ভারত, মালদ্বীপ ও নেপালের বিপক্ষে। এই আসরকে সামনে রেখে গত ২২ সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরে আরও একজনকে দলে যোগ করে তারা। সবশেষ সোমবার (২৭ সেপ্টেম্বর) চারজনকে বাদ দিয়ে ২৩ সদস্যের দল দিয়েছে সংস্থাটি। এলিটা কিংসেলেসহ বাদ পড়েছেন আরও তিন ফুটবলার। তারা হলেন- মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা, ডিফেন্ডার মেহেদি হাসান মিঠু ও আতিকুজ্জামান।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ৫টি দেশ। ভুটানের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই দোটানা ছিলো। তবে শেষ পর্যন্ত জানা গেছে, ভুটান ফুটবল দলকে দেশটির সরকার বাইরে খেলতে যেতে অনুমতি দেয়নি বলে তারা অংশ নিতে পারবে না।

অন্যদিকে ফিফা থেকে নিষিদ্ধ পাকিস্তান। তাই তারাও অংশ নিতে পারছে না। ১৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে রাউন্ড পর্বের শীর্ষ দুই দল।

প্রথম দিন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে নেপাল। দিনের দ্বিতীয় ম্যাচে জামাল ভূঁইয়ারা খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ৩ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। ৬ অক্টোবর খেলবে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। আর ১১ অক্টোবর অস্কারের শিষ্যরা খেলবে নেপালের বিপক্ষে।

এর আগে ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসর বসেছিলো বাংলাদেশে। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় মালদ্বীপ। এই টুর্নামেন্ট প্রথমে পাকিস্তানে ও পরে বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত হয়। কিন্তু ৯ আগস্ট সাফের কার্যনির্বাহী কমিটির সভায় জানানো হয়েছে অক্টোবরের ওই টুর্নামেন্ট আয়োজন করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আগামী ১ থেকে ১৩ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে সবাইকে মানতে হবে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম। ৩ দিন আগেই অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোকে মালদ্বীপে গিয়ে পৌঁছাতে হবে। এরপর হোটেল কোয়ারেন্টাইনও করতে হবে তাদের। করোনা পরীক্ষায় উত্তীর্ণ হলে মিলবে অনুশীলন করার অনুমতি। সাফ শিরোপা পুনরুদ্ধারের মিশনে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কোচ অস্কার ব্রুজনের বাংলাদেশ দল ঢাকা ছাড়বে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা