খেলা

টানা জয়ে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক:

শিরোপার অনেকটা কাছে পৌঁছে গিয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় ফর্চুনা ডুসেলডর্ফরের বিপক্ষে ৫-০ গোলের দারুণ জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। এতে করে পয়েন্ট তালিকায় ব্যবধান দাঁড়িয়েছে দশে।

লিগ পুনরায় শুরুর পর থেকেই বিধ্বংসী রুপে দেখা যাচ্ছে বায়ার্নকে। মাঠে এর প্রমাণও দিচ্ছে তারা। বায়ার্নের গোলের জোয়ারে দিশেহারা হয়ে পড়ছে প্রতিপক্ষও। লিগ শুরুর পর এখন পর্যন্ত তারা ১৩টি গোল করেছে, হজম করেছে মাত্র দুটি। ফর্চুনার বিপক্ষেও ছিল গোলের ছড়াছড়ি।

এই অবস্থায় বায়ার্নকে শিরোপা বঞ্চিত করতে প্রয়োজন হবে অতিমানবীয় কিছুই! দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড প্যাডেরবার্নকে হারালে বায়ার্নের ব্যবধান দাঁড়াবে সাতে। তাতেও বোধহয় চোখ রাঙানি দেওয়া যাচ্ছে না। বায়ার্ন জয় তুলে নিচ্ছে প্রতি ম্যাচেই। শিরোপার পথ নির্বিঘ্ন করতে প্রতিপক্ষকে যেন দুমড়ে মুচড়েই যাওয়ার লক্ষ্য তাদের। তাই জয় তুলে নিয়েছে টানা ৪ ম্যাচেই!

অবশ্য ফর্চুনার বিপক্ষে প্রথম গোলটি ছিল ভাগ্য প্রসূত। ১৫ মিনিটে ফর্চুনার আত্মঘাতী গোলে লিড পেয়ে যায় বায়ার্ন। ২৯ মিনিটে অবশ্য কর্নার থেকে হেড করে ব্যবধান দ্বিগুন করেছেন পাভার্ড। এর পরে শুরু হয় রবার্ত লেভানদভস্কির আধিপত্য। জোড়া গোলে স্কোর লাইন করেন ৪-০।

পুরো মৌসুমে জুড়েই ছিল পোলিশ স্ট্রাইকারের আধিপত্য। তাই এই দুটি গোলের মধ্য দিয়ে এক মৌসুমে (২০১৬-১৭) ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ডকেও ছুঁয়ে ফেলেছেন লেভানদভস্কি। সব প্রতিযোগিতায় মিলিয়ে এই মৌসুমে করেছেন ৪৩ গোল। এমনকি লিগের ১৮টি ক্লাবের বিপক্ষেই গোল করেছেন। লেভানদভস্কির জোড়া গোলের পর ৫২ মিনিটে আলফানসো ডেভিস করেন শেষ গোলটি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা