খেলা

দাবায় ভারতকে ধরাশয়ী বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ একের পর এক চমক দেখিয়ে চলছেন। ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা’র প্রথম রাউন্ডেই ভারতীয় গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্তকে হারিয়েছেন তিনি। সবার নজর এখন নাসিরের দিকে।

নাসির সাদা ঘুঁটি নিয়ে দীপের বিপক্ষে ইংলিশ ওপেনিংয়ে খেলা শুরু করেন। পরবর্তীতে এন্টি ক্যাটালান ডিফেন্স ধারায় খেলে ৯০ চালে এসে জয়ী হন।

বাংলাদেশ নৌবাহিনীর দাবাড়ু নাসির অবশ্য এর আগে একবার ঢাকায় মুখোমুখি হয়েছিলেন দীপ সেনগুপ্তের। সেবার হারলেও কাল ঠিকই হারিয়েছেন দীপকে। নাসিরের ফিদে রেটিং ২১৮৫। আর দীপের ২৫২৭।
এমন বড় মাপের গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে আত্মবিশ্বাসী নাসির বলেন, গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে আমার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আশা করি জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখব। এভাবে খেলতে পারলে হয়তো আন্তর্জাতিক মাস্টারের প্রথম নর্মটা এই টুর্নামেন্টেই পেয়ে যেতে পারি।

বাংলাদেশের দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেনও প্রত্যাশিত জয় পেয়েছেন প্রথম রাউন্ডে। জিয়াউর রহমান বাংলাদেশের স্বর্ণাভো চৌধুরীকে আর রাজীব হারিয়েছেন দেলোয়ার হোসেনকে। ব্যক্তিগত কারণে দেশের অন্য তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, রিফাত বিন সাত্তার ও আবদুল্লাহ আল রাকিব শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে খেলছেন না। তবে বিদেশি সাত গ্র্যান্ডমাস্টার এতে খেলছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ঢাকায় কাল শুরু হয়েছে এই টুর্নামেন্ট। সর্বশেষ ২০০৯ সালে ঢাকায় হয়েছিল আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট। প্রায় ১২ বছর পর আবারও বড় পরিসরের এই টুর্নামেন্টে খেলছেন ইরান, বেলজিয়াম, ইউক্রেন, কিরগিজস্তান, চেক প্রজাতন্ত্র, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের ৬০ দাবাড়ু। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের আর্থিক পুরস্কার ১৫ হাজার মার্কিন ডলার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা