নেইমার-ইকার্দির গোলে শীর্ষে পিএসজি
খেলা

নেইমার-ইকার্দির গোলে শীর্ষে পিএসজি

স্পোর্টস ডেস্ক: অলিম্পিক লিওনের বিপক্ষে ম্যাচের ৬৬ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকে নেইমারের পেনাল্টিতে সমতায় ফেরে পিএসজি। আর নির্ধারিত সময় শেষে যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মিনিটে কিলিয়ান এমবাপের অ্যাসিস্ট থেকে গোল করে প্যারিস সেইন্ট জার্মেইকে ২-১ ব্যবধানের জয় এনে দেন মাউরো ইকার্দি।

পার্ক ডে প্রিন্সে এইদিন অভিষেক হয় লিওনেল মেসির। তবে অভিষেকের দিনেও হতাশ করেছেন মেসি।

মেসি-নেইমার-এমবাপেদের সঙ্গে এদিন আক্রমণভাগে পিএসজির হয়ে আরও ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। দুর্দান্ত আক্রমণভাগ নিয়ে প্রথমার্ধে অলিম্পিক লিওনের রক্ষণ ভাঙতে পারেনি পিএসজি। তবে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে লুকাস পাকুয়েতার গোলে লিড নেয় লিওন। এরপর ৬৬তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে সমতায় ফেরান নেইমার। আর ৯৪তম মিনিটে এমবাপের অ্যাসিস্ট থেকে গোল করে পিএসজিকে রুদ্ধশ্বাস জয় এনে দেন মাউরো ইকার্দি।

পিএসজির মাঠে প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবেই উপলক্ষটা রাঙিয়ে রাখতে মরিয়া ছিলেন লিওনেল মেসি। সুযোগ তৈরি করলেন, গোলের আশা জাগালেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু নতুন দলের হয়ে তার গোল অধরাই থেকে গেল।

দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ানোয় হতাশা নিয়েই মাঠ ছাড়েন মেসি। তবে আশার কথা, কিলিয়ান এমবাপে ও নেইমারের সঙ্গে তার বোঝাপড়া ক্রমেই বাড়ছে। সেটা কিছুটা অনুভব করেছে লিওন। তিন তারকায় গড়া পিএসজির আক্রমণভাগ শুরু থেকে চেপে ধরে সফরকারীদের।

মেসি গোলের দেখা পেতে পারতেন ছয় মিনিটের মাথায় কিন্তু তার শট রুখে দেন জেসন ডেনায়ের। ৩২তম মিনিটে নেইমারের ব্যাক হিলে আরও একটি সুযোগ পান মেসি, দূরের পোস্টে নেওয়া তার শট এবারেও ঝাঁপিয়ে পড়ে বিপদমুক্ত করেন লোপেজ।

৩৭তম মিনিটে এসে এবার গোলের আরও কাছে পৌঁছে যান মেসি। ৩০ গজ দূর থেকে মেসির নেওয়া ফ্রিকিক ক্রসবার ও পোস্টের মিলনস্থলে লেগে বল চলে যায় বাইরে। এতেই প্রথমার্ধে আর গোল পাওয়া হয়নি প্যারিসিয়ানদের।

বিরতি থেকে ফিরে আরও বেশি আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে পিএসজি। তবে ম্যাচের ৫৪ মিনিটে পাল্টা আক্রমণে গোল করে এগিয়ে যায় লিওন। প্রতি-আক্রমণে টোকো একাম্বির কাছ থেকে বল পেয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান লুকাস পাকুয়েতা। কাছেই ছিলেন জিয়ানুলুইগি ডনারুম্মা কিন্তু ঠেকাতে পারেননি তিনি।

পিছিয়ে পড়ার পরে আক্রমণের ধার আরও বাড়ায় পিএসজি। ফল আসে ৬৬তম মিনিটে। দারুণ এক আক্রমণে একাই বল নিয়ে ডি বক্সে ঢুকে ফাউলের শিকার হন নেইমার। স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান সেই নেইমারই।

ম্যাচের ৭৫তম মিনিটে মেসিকে তুলে নেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। তারপর ৮২তম মিনিটে ডি মারিয়ার বদলি হিসেবে ইকার্দিকে নামান কোচ। আস্থার দারুণ প্রতিদান দেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ৯৪তম মিনিটে এমবাপের দারুণ ক্রসে হেডে জাল খুঁজে নেন তিনি।

এই নিয়ে লিগ ওয়ানে টানা ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান পোক্ত করেছে পিএসজি। এরই মধ্যে তাদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে লিওন। আসরে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া দলটির পয়েন্ট ৬ ম্যাচে ৮।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা