খেলা

আইপিএলেও নেতৃত্ব ছাড়ছেন কোহলি

ক্রীড়া ডেস্ক: ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার পর আইপিএলেও নেতৃত্ব ছাড়ার কথা জানিয়েছেন বিরাট কোহলি। পরের মৌসুমে নতুন অধিনায়ক খুঁজতে হবে দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরকে।

মাঝপথে থমকে যাওয়া আইপিএলের চতুর্দশ আসর পুনরায় শুরুর দিন এই সিদ্ধান্ত জানান কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের দেওয়া ভিডিও বার্তায় তিনি নেতৃত্ব ছাড়ার প্রেক্ষাপট ব্যাখ্যা করেন।

কোহলি বলেন, রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সতীর্থদের সঙ্গে কথা বলেছি। টুর্নামেন্টের দ্বিতীয় লেগ শুরুর আগে সবাইকে জানাতে চাই, আইপিএলে এটাই বেঙ্গালুরুর অধিনায়ক হিসেবে আমার শেষ আসর হতে যাচ্ছে।

বেশ কিছু দিন ধরেই এটা আমার ভাবনায় ছিলো। অনেক বছর ধরেই আমার ওপর চাপ অনেক বেশি। আর তা কমাতেই সম্প্রতি আমি ভারত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছি।

ক্রিকেটার হিসেবে নিজের দায়িত্ব পালন করে যাওয়ার কথাও জানিয়েছেন কোহলি।

আগামীতেও আমি আমার বাকি দায়িত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকব। সতেজ হয়ে, ভাবনাগুলোকে গুছিয়ে নিয়ে কীভাবে আমি এগিয়ে যেতে চাই, সেই ব্যাপারে পরিষ্কার হতে আমার এই নির্ভার হওয়াটা দরকার। বুঝতে পারছি বেঙ্গালুরু একটা পালাবদলের মধ্য দিয়ে যাবে। আগামী বছর বড় নিলাম আসছে বলে জানান কোহলি।

তবে আমি ম্যানেজমেন্টকে বলেছি, বেঙ্গালুরু ছাড়া আর কোনো দলের কথা ভাবছি না। প্রথম দিন থেকেই আমি এই দলের হয়ে খেলার জন্য নিবেদিত, আইপিএলে আমার শেষ ম্যাচ পর্যন্ত তাই থাকব।

২০০৮ সাল থেকে বেঙ্গালুরুর হয়েই খেলছেন কোহলি। ২০১৩ সালে পান নেতৃত্ব। এখন পর্যন্ত আইপিএলে তার চেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কেবল মহেন্দ্র সিং ধোনি।

এতদিনেও আইপিএলের শিরোপা জেতা হয়নি কোহলির। ২০১৬ সালে বেশ কাছে গিয়েছিলেন। সেবার আসরে সর্বোচ্চ রান করে দলকে নিয়েছিলেন ফাইনালে। কিন্তু ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে হেরে গিয়েছিলো বেঙ্গালুরু। কোহলির অধিনায়কত্বে দলটি ২০১৫ ও ২০২০ সালে খেলেছিলো প্লে-অফে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা