খেলা

মেসি-রোনালদোর বেতন নিয়ে বিতর্ক

সান নিউজ ডেস্ক: ক্রিস্তিয়ানো রোনালদো নাকি লিওনেল মেসি সেরা, এ নিয়ে বিতর্কের শেষ নেই। অনেকেই এগিয়ে রাখেন আর্জেন্টাইন তারকাকে। আবার কেউবা সেরা মানেন পর্তুগিজ তারকাকে।

তবে পিএসজিতে লিওনেল মেসি কত বেতন পান- সেই তথ্য ফাঁস হওয়ার দিনেই জানা গেল ম্যানচেস্টার ইউনাইটেডে কত বেতন পান ক্রিশ্চিয়ানো রোনালদো।

ইংলিশ দৈনিক ডেইলি মেইলের তথ্যমতে, দীর্ঘ এক যুগ পর ঘরের ছেলে রোনালদোকে ঘরে ফেরায় ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাব ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে রোনালদোর এই ফেরায় তার আয় কত- এ নিয়ে গুঞ্জন ছিল অনেক।

এদিকে ফরাসি দৈনিক লে’কিপ পিএসজিতে লিওনেল মেসির বেতন কত- সেই খবর ফাঁস করে দিয়েছে।

প্রথম মৌসুমে পিএসজিতে মেসি পাবেন ৩ কোটি ইউরো। পরের দুই মৌসুমে ৪ কোটি ইউরো করে। ৩ মৌসুমে প্রায় ১১০০ কোটি টাকা পাবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে বছরে ২ কোটি ২০ হাজার ডলার তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩৪ কোটি ৭৪ লাখ টাকা পাবেন।

এছাড়া ম্যানচেস্টারে যোগ দেওয়ার আগে জুভেন্টাসে বছরে রোনালদো পেতেন ২ কোটি ৬০ লাখ পাউন্ড।

এ হিসাব অনুযায়ী জুভেন্টাসের তুলনায় প্রায় ৬০ লাখ পাউন্ড বেতন কমে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা।

বেতন, বোনাস, এনডোর্সমেন্ট, ব্যবসায়িক লেনদেন এবং অন্যসব খাত মিলে রোনালদোর মোট সম্পদের পরিমাণ প্রায় ৫০ কোটি ডলার। জানা যায়, রোনালদোর চেয়ে লিওনেল মেসির মোট সম্পদের পরিমাণ বেশি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা