খেলা

২৭ লাখ সমর্থককে হতাশ, তবুও জিতল লিভারপুল

স্পোর্টস ডেস্ক: শেষ কয়েক মৌসুম ধরেই ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ম্যানেজারদের নয়নের মণি হয়েই আছেন তিনি। গোল-অ্যাসিস্টের করেন তিনি। করেন গোল। সে ধারাটা ধরে রেখেছিলেন প্রথম ম্যাচেও। করেছিলেন গোল, করিয়েছিলেন দুটো। বলছি লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহার কথা।

কিন্তু সালাহ সে আস্থার প্রতিদান দিতে পারেননি গতকাল। পাননি গোল কিংবা অ্যাসিস্ট। ফলে হতাশা উপহার পেয়েছেন তার প্রায় ২৮ লাখ সমর্থকও। তবে দলের জয়ে বাধা হয়ে দাঁড়ায়নি তা। ডিয়েগো জোটা আর সাদিও মানের গোলে সহজ জয়ই তুলে নিয়েছে তার দল লিভারপুল।

ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ইপিএলেরই একটি প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণ করার সুযোগ থাকে সবার। সেখানে প্রিমিয়ার লিগের দলগুলো থেকে খেলোয়াড় বেছে একটা স্বপ্নের দল বানাতে হয়, যেখানে খেলোয়াড়দের পারফর্ম্যান্সের ওপর ভিত্তি করে পয়েন্ট দেওয়া হয় ‘ম্যানেজারদের’। সেখানেই দ্বিতীয় গেমউইকে রেকর্ড গড়ে বসেছিলেন সালাহ। প্রায় ২৮ লাখ ম্যানেজারের দলে তো ছিলেনই, বনে গিয়েছিলেন তাদের অধিনায়কও।

সেই সালাহ ম্যাচে সে আস্থার প্রতিদান দিতে পারলেন না এদিন। তবে খুব কাছে পৌঁছে গিয়েছিলেন একবার, বল জড়িয়েছিলেন জালে। ম্যাচের ২৭ মিনিটে হার্ভে এলিয়টের ক্রস থেকে করেছিলেন লক্ষ্যভেদ। কিন্তু বেরসিক ভিএআর সে গোলে বাধা দেয়, ফলে গোলবঞ্চিতই রয়ে যান তিনি।

না হওয়া সেই ‘গোলের’ পর

এর আগেই অবশ্য লিভারপুল এগিয়ে গিয়েছিল ম্যাচে। কনস্টান্টিনোস সিমিকাসের ক্রস থেকে ১৭ মিনিটে গোলটি করেন জোটা। আর দ্বিতীয়ার্ধে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড বল বাড়ান সাদিও মানেকে, সেনেগালিজ এই ফরোয়ার্ডের গোলে জয় নিশ্চিত হয়ে যায় লিভারপুলের।

এই জয়ের ফলে ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করল লিভারপুল। যে কারণে এখন তালিকার শীর্ষেই আছে কোচ ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা