খেলা

নতুন ইতিহাস বাংলাদেশ ফুটবলে 

নিজস্ব প্রতিবেদক: নতুন ইতিহাস হলো আজ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে।

সোমবার ফিফা নারী সহকারী রেফারি সালমা ইসলাম মনি প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া সংঘ ও উত্তর বারিধারার ম্যাচে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ইতিহাসে আজ সোমবার প্রথম কোনো নারী রেফারি ম্যাচ রেফারিংয়ের সঙ্গে যুক্ত হলো। সাবেক ফিফা রেফারি ও বাংলাদেশের রেফারিং কর্মকাণ্ডের সঙ্গে প্রায় চার দশকের বেশি জড়িত ইব্রাহীম নেছার। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চলমান আরামবাগ ও উত্তর বারিধারার ম্যাচে ম্যাচ কমিশনার।

সালমার সহকারী রেফারিং দায়িত্ব পালন নিয়ে বেশ উচ্ছ্বসিত ইব্রাহীম, ‘বাংলাদেশের রেফারি ও ফুটবলের আজ বিশেষ দিন। দেশের সর্বোচ্চ পর্যায়ের খেলায় নারীরা রেফারিং করছেন। এটা সামগ্রিকভাবেই দেশের ফুটবলের জন্য দারুণ ইতিবাচক বিষয়।’

কিছুদিন আগে জয়া চাকমা ও সালমা ইসলাম মনি এএফসি’র রেফারিং কোর্সে অংশগ্রহণ করেছিলেন। সেই কোর্সে তারা ভালোই পারফরম্যান্স করেছেন। এএফসি এলিট কোর্সে প্রবেশ করতে তাদের ফিটনেস ও গেম পরীক্ষার ভিডিও চেয়েছে এএফসি।

সাবেক ফিফা রেফারি ও বাফুফের হেড অফ রেফারিজ আজাদ রহমান বলেন, ‘আমরা পুরুষদের পাশাপাশি নারী রেফারিং নিয়ে বিশেষ কাজ করছি। জয়া এবং সালমা খুবই সম্ভাবনাময় এবং আমরা তাদের নিয়ে আশাবাদী। সালমার এই ম্যাচের ফুটেজ এএফসিতে পাঠানো হবে। জয়া এখন উচ্চ শিক্ষায় ভারতে। জয়ার রেফারিং পরীক্ষা ও প্রস্তুতি ভারতের জামশেদপুরে হবে।’

জয়া চাকমা রেফারি ও সালমা সহকারি রেফারি হিসেবে ফিফায় উত্তীর্ণ হয়েছে গতবছর।

তারা এখন এএফসি এলিটে প্রবেশ করতে পারলে এশিয়ার শীর্ষ পর্যায়ের মহিলা প্রতিযোগিতাগুলোতে রেফারিং করতে পারবে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা