খেলা

দ্বিতীয় সন্তানের নাম জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান গত ২৪ এপ্রিল ভক্ত সমর্থকদের দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার সুখবর দেন। এবার ভক্ত সমর্থকদের জানালেন তার দ্বিতীয় কন্যা সন্তানের নাম।

শনিবার (০২ মে) তার নবজাতক মেয়ের নাম জানিয়েছেন সাকিব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মেয়ের নাম জানান সাকিব।

নিজের নামের পদবীর সঙ্গে মিল রেখে সাকিব তার সদ্যোজাত ভূমিষ্ঠ কন্যার নাম রেখেছেন ইরাম হাসান। ইরাম শব্দের অর্থ ‘জান্নাত’।

নবজাতকের দুই পায়ের ছাপ সম্বলিত একটি কার্ড পোস্ট করে সাকিব লিখেছেন, গত ২৪ এপ্রিল রমজান মাসের প্রথম শুক্রবারে ফজরের ওয়াক্তে আমাদের ঘরে আরেকটি কন্যাশিশু এসেছিল। আল্লাহর পক্ষ থেকে আরেকটি আশীর্বাদ। আমরা তার নাম রেখেছি 'ইরাম হাসান' যার অর্থ জান্নাত। কারণ আমার কন্যা সত্যিই জান্নাতের এক টুকরো। তবে এখন পর্যন্ত তার সেই কন্যা সন্তানের পুরো কোনো ছবি পোস্ট করেননি সাকিব।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা