খেলা

বিরল অর্জনের পথে সানিয়া

স্পোর্টস ডেস্ক: আগামী ২৩ জুলাই পর্দা উঠবে টোকিও অলিম্পিকের তবে সব ঠিক থাকলে। মেগা এই টুর্নামেন্টে আগের তিনবারের মতো এবারও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন দেশটির তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা।

টোকিও অলিম্পিকের কোর্টে নামলেই বিরল এক রেকর্ডের সাক্ষী হবেন ৬টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সানিয়া। ভারতীয় নারী হিসেবে প্রথমবারের মতো চারটি অলিম্পিকে খেলার দ্বারপ্রান্তে তিনি।

অনন্য কৃতী গড়ার আগে রোমাঞ্চিত সানিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘দুর্দান্ত ক্যারিয়ার আমার। নিজের ওপর বিশ্বাস রাখা সব চেয়ে গুরুত্বপূর্ণ। আমার বছর এখন ৩০ পেরিয়েছে, তার পরেও আমি এখানে। তবে আরও কত দিন খেলব সেটি নিয়ে ভাবিনি। আমি প্রতিটা দিন ধরে এগিয়ে চলি। ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তা করি না।’

২০১৬ সালের রিও অলিম্পিকে পদকের খুব কাছে গিয়েছিলেন সানিয়া। মিক্সড ডাবলসে রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে সেমিফাইনালে উঠেও অল্পের জন্য পদক হাতছাড়া হয়। সেই দুঃখ আজও ভুলতে পারেননি তিনি, ‘আমার জীবনের সব চেয়ে খারাপ দিন ছিল সেদিন। পদক জয়ের কাছে গিয়েও ফিরতে হয়েছিল।’

সঙ্গে যোগ করেন সানিয়া, ‘সারা বিশ্বে যেখানেই খেলতে যাই, ভারতকেই প্রতিনিধিত্ব করি। কিন্তু অলিম্পিকে খেলাটা গর্বের। সেখানে দেশের প্রতিনিধিত্ব করা যে কোনও খেলোয়াড়ের স্বপ্ন। আমি জানি এ বারের টোকিও অলিম্পিকে খেলতে নামলে আমি হব একমাত্র ভারতীয় নারী যে সব চেয়ে বেশি অলিম্পিক খেলবে।’

টোকিও অলিম্পিকে অঙ্কিতা রায়নার সঙ্গে জুটি বাঁধবেন ভারতীয় টেনিস সুন্দরি। টেনিসের বর্তমান র‍্যাঙ্কিংয়ে অঙ্কিতা রয়েছেন ৯৫ নম্বরে।

প্রথমবার এমন একজন সঙ্গীকে নিয়ে সানিয়া অলম্পিক খেলতে নামবেন, যিনি র‍্যাঙ্কিংয়ের ১০০-র মধ্যে রয়েছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা