খেলা

এবার পগবা সরালেন বিয়ারের বোতল

ক্রীড়া ডেস্ক : রোনালদোর পর এবার ফ্রান্সের মিডফিল্ডার পল পগবা সংবাদ সম্মেলনে নিজের সামনে থেকে সরিয়ে দিয়েছেন বিয়ারের বোতল।

মঙ্গলবার (১৫ জুন) রাতে পল পগবার দল ফ্রান্স জার্মানিকে হারিয়েছে ১-০ গোলে। পুরো ম্যাচেই মাঠে দাপিয়ে বেড়ানো পগবার হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার। এরপর সংবাদ সম্মেলনে এসেই ঘটালেন এ ঘটনা।

মজার বিষয় হচ্ছে, যে হাইনেকেন বিয়ারের বোতলটা তিনি সরিয়ে দিয়েছেন, সেই হাইনেকেনই ছিল ম্যাচসেরা পুরস্কারের স্পন্সর।

এর আগে, ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েই টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে ফেলেন রোনালদো। একটি পানির বোতল উঁচিয়ে ধরে সবাইকে পানি পান করার পরামর্শ দেন পর্তুগিজ অধিনায়ক। যার জেরে কোকাকোলা খুইয়েছে প্রায় ৩৪ হাজার কোটি টাকা।

কিন্তু পগবা তেমন কিছুই করেননি। অনেকটা নীরবেই বোতলটা তুলে নিচে রেখে মনোযোগ দিয়েছেন সাংবাদিকদের প্রশ্নে।

ব্যক্তিগত জীবনে পগবা মুসলমান। ২০১৮ বিশ্বকাপের ঠিক আগে ওমরাহ পালন করে গিয়েছিলেন বিশ্বজয়ের মিশনে। এমনিতেও জয়ের পর দলের বিয়ার-শ্যাম্পেনের উৎসবে তাকে দেখা যায় না তেমন।

সান নিউজ/এমএইচআর/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা