খেলা

ক্রিকেটার এখন কাঠমিস্ত্রি!

স্পোর্টস ডেস্ক: এক সময়কার তারকা ক্রিকেটার এখন কাঠমিস্ত্রি! কঠিন বাস্তবতার মুখে এখন জীবনধারণের জন্য এ পেশাকেই বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জাভিয়ের ডোহার্টি।

২০১৫ সালের বিশ্বকাপ দলে থাকা সাবেক এই অজি ক্রিকেটারের কাঠমিস্ত্রি হিসেবে কাজ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এখন তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে এই পেশাতে খুবই ভালো আছেন বলে জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

সফলতা-ব্যর্থতা, উত্থান-পতন নিয়েই জীবনের গলিপথ। সাবলীল জীবনযাপনে আগ্রহী সবাই। কিন্তু এই পথে ঘটে নানা ছন্দপতন। আসে পারিপার্শ্বিক নানা বাধা। সে বাধা টপকে এগিয়ে যাওয়ার নামই হয়তো জীবন।

অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার জাভিয়ের ডোহার্টি। এক সময় যার ছিল তারকাখ্যাতি। ছিল জৌলুস আর অর্থ-বিত্তের ছড়াছড়ি। কিন্তু সেই রঙিন দিনগুলো যেন নিমিষেই হারিয়ে গেল। যাপিত জীবনের পথে এল নানা বাধা।

ভাগ্য তাকে বানিয়ে দিল ক্রিকেটার থেকে কাঠমিস্ত্রি। অবসরের পর হয়তো হতে পারতেন ভাষ্যকার, কোচ কিংবা ক্রিকেট বিশ্লেষক। কিন্তু এর কোনোটাই হওয়া হয়নি তার।

জাভিয়ের ডোহার্টি বলেন, ‘ক্রিকেট ছাড়ার পর এটা আমার নতুন অভিজ্ঞতা। নতুন কাজ শিখছি। আমার খুবই ভালো লাগছে। নির্মাণশৈলী নিয়ে সময় কাটাচ্ছি। এটা ক্রিকেটের থেকে একেবারে ভিন্ন একটি কাজ।’ ৩৯ বছর বয়সে তাকে জীবনধারণের জন্য নামতে হয়েছে কাঠমিস্ত্রির পেশায়। যে হাতের ঘূর্ণি বলে একসময় বিভ্রান্ত করেছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সে হাতেই এখন কাঠের আসবাব তৈরিতে সময় কাটে তার।

অস্ট্রেলিয়ার হয়ে ৪টি টেস্ট, ৬০ ওয়ানডে আর ১১টি টি-টোয়েন্টি খেলছেন সাবেক এই বাঁহাতি স্পিনার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

টানা পাঁচ মেডেনে পাঁচ উইকেট, গ্রিভসের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অবিশ্বাস্য বোলিং নৈপুণ্যে ইতিহাস গড়ে...

২৯ দিন পর ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা...

আসামের বন্যায় মৃত বেড়ে ৬৮

আসামে বন্যায় এ অব্ধি রাজ্যের বিভিন্ন জেলায় মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা