খেলা

অদূর ভবিষ্যতে ভারতে ক্রিকেট টুর্নামেন্টের সম্ভাবনা নেই : গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক:

অদূর ভবিষ্যতে ভারতে কোন ধরনের ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের(বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

বৈশ্বিক মহামারী করোনার মধ্যেই আগামী মে মাস থেকে জার্মানিতে ফুটবল মৌশুম শুরু হয়ে যাচ্ছে। সেই প্রসঙ্গ টেনেই সৌরভ গাঙ্গুলীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।

সৌরভের মতে, জার্মানি ও ভারতের 'সামাজিক বাস্তবতা' আলাদা। তিনি বলেন, ভারতে কবে থেকে ক্রিকেট টুর্নামেন্ট চালু হবে, তা নির্ভর করছে অনেকগুলো যদি ও কিন্তুর উপর। তবে অদূর ভবিষ্যতের মধ্যে যে কোনও সম্ভাবনা দেখছেন না, তা স্পষ্ট করে দেন বিসিসিআই সভাপতি।

গাঙ্গুলী আরো বলেন, 'মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে খেলায় আমি বিশ্বাসী নই।'

উল্লেখ্য, কোভিড ১৯ বা করনোভাইরাসের সংক্রমণে ভারতে এখন পর্যন্ত সংক্রামিত হয়েছে ২০,৪৭১ জন। পাশাপাশি মৃত্যু বেড়ে হয়েছে ৬৫২। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পুরো দেশে করোনায় মারা গিয়েছেন ৪৯ জন। আর করোনা পজিটিভ ধরা পড়েছে ১৪৮৬ জনের। সবমিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৪০০০ করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন।সূত্র : এই সময়

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা