‘খেলাধূলা নবীন-প্রবীণদের সমন্বয় ঘটায়’
খেলা

 ‘খেলাধূলা নবীন-প্রবীণদের সমন্বয় ঘটায়’

সান নিউজ ডেস্ক : খেলাধূলা নবীন প্রবীণের মাঝে সম্পর্কের সমন্বয় ঘটায়। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে অগ্রণী ভূমিকা পালন করে- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে বাসুল্লা টিভিকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী রিমন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাসুল্লা মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলার আয়োজন করে বাসুল্লা খেলোয়াড় কল্যাণ সমিতি।

চ্যাম্পিয়ন বাসুল্লা খেলোয়াড় কল্যাণ সমিতি, রানার্সআপ আলীনগর ক্রিকেট একাদশ। ম্যান অব দ্যা ম্যাচ আবুল কাশেম নুরী রুবেল ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন তুষার আহমেদ।

বর্তমান মেম্বার সালেক মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কাজী শাহীদুল ইসলাম রিমন সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় প্রাইভেট ইউনিভার্সিটি ছত্রদল ও চেয়ারম্যান পদপ্রার্থী ১ নং গাজীপুর ইউপি, বিশেষ অতিথি ছিলেন- বাসুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, বাসুল্লা বাজার সেক্রেটারি ডাক্তার আব্দুল মন্নান, আওয়ামীলীগ সভাপতি সিরাজ মিয়া, মর্তুজ মোল্লা, কামাল আহমেদ, সৈয়দ জয়নাল হাজারী, ফরিদ মিয়া জমাদার, কাজল মিয়া, সিরাজ মিয়া প্রমুখ।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা