খেলা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশ-কেনিয়া ফাইনাল সন্ধ্যায়

সান নিউজ ডেস্ক : শ্রীলঙ্কাকে ৩৩-৩১ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। বৃহস্পতিবার সেই লঙ্কানরা হারল কেনিয়ার কাছে। তাতে বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডির শিরোপার মঞ্চে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কেনিয়াকে।

শুক্রবার ( ২ এপ্রিল সন্ধ্যা ৭টায় শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দু'দল নামবে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে।

কেনিয়ার মুখোমুখি হওয়ার আগে শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ দলের অধিনায়ক ও কোচ। দলনেতা তুহিন তরফদার বলেন, 'আমাদের প্রত্যাশা, ফাইনালের শিরোপা আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশনের হাতে তুলে দেব। ফাইনালে আমাদের সবাই শতভাগ উজাড় করে খেলবেন এবং শিরোপা জিতবেন।'

কোচ সাজুরাম গয়াতও আশার বাণী শুনিয়েছেন, এর আগে সরাসরি ১২ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। পাঁচ দলের টুর্নামেন্টের চারটিতে জেতে তারা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা