খেলা

নিউজিল্যান্ডের তাণ্ডব, বাংলাদেশের লক্ষ্য ১৪২

স্পোর্টস ডেস্ক : তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। ফিন অ্যালেনের ঝড়ো ফিফটির সুবাদে বাংলাদেশকে ১৪২ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা।

অকল্যান্ডের ইডেন পার্কে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১০ ওভারে। প্রথম তিন ওভার হবে পাওয়ার-প্লে।

টি-টোয়েন্টি থেকে টি-টেন হয়ে যাওয়া ম্যাচটিতে শুরু থেকে ঝড় তুলেন দুই কিউই ওপেনার মার্টিন গাপটিল ও অ্যালেন। টাইগারদের আবারও ক্যাচ মিসের মহড়ায় ৫.৪ ওভারে দলকে ৮৫ রান এনে দেন তারা। ভয়ঙ্কর হয়ে ওঠা গাপটিলকে ফেরান মেহেদি হাসান। সাজঘরে ফেরার আগে ১৯ বলে ১ চার ও ৫ ছয়ে ৪৪ রান করেছেন তিনি।

গাপটিল ফিরলেও ১৮ বলে ফিফটি তুলেন নেন অ্যালেন। তার আগে গ্লেন ফিলিপসকে (১৪) আউট করেন শরিফুল ইসলাম।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা