মানচিনির ইতালির হ্যাটট্রিক জয়
খেলা

মানচিনির ইতালির হ্যাটট্রিক জয়

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান বিশ্বকাপ বাছাই পর্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ইতালি। কোচ রবার্তো মানচিনির শিষ্যরা ছিনিয়ে নিয়েছে হ্যাটট্রিক জয়। স্বাগতিক প্রতিপক্ষ লিথুনিয়ার মাঠের ২-০ গোলে জিতেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এনিয়ে টানা তিনটি ম্যাচই ২-০ ব্যবধানে জিতল ইতালিয়ানরা। এর আগে নর্দার্ন আয়ারল্যান্ড ও বুলগেরিয়াকে একই ব্যবধানে হারায় আজ্জুরি শিবির।

ম্যাচে ইতালির হয়ে গোল উপহার দেন স্তেফানো সেনসি ও সিরো ইম্মোবাইল। সুবাদে শতভাগ জয় ধরে রেখে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে এখন ইতালি।

অন্য ম্যাচে ইংল্যান্ড ২-১ গোলে হারিয়েছে পোল্যান্ডকে। শুরুর দিকে ইংলিশদের এগিয়ে দেন হ্যারি কেন। এক ঘণ্টা পূর্ণ হওয়ার দুই মিনিট আগে পোলিশদের সমতায় ফেরান জাকুব মডার। ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে কোচ গ্যারেথ সাউথগেটের দলকে জয়সূচক গোল উপহার দেন হ্যারি ম্যাগুয়ের।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা