খেলা

মধ্য রাতে দেশে ফিরবেন সাকিব

ক্রীড়া ডেস্ক : তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে। সফরের প্রথম ওয়ানডেতে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তামিম ইকবালের দল। মঙ্গলবার হবে সিরিজে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।

কিন্তু দেশের ক্রিকেটপ্রেমীদের সকল আগ্রহের কেন্দ্র এখন এই সিরিজের চেয়ে বেশি সাকিব আল হাসানের ওপর। শনিবার রাতে একটি ফেসবুক লাইভে বিস্ফোরক সব মন্তব্য করেছেন সাকিব। যার প্রেক্ষিতে সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তি পর্যন্ত চলছে নানান আলোচনা।

এরই মধ্যে এলো নতুন খবর। সাকিব ও বোর্ড বিষয়ক যে আলোচনার কোনো সুরাহা মেলেনি এখনও, তা দোদুল্যমান অবস্থায় রেখেই দেশে ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তিনি একাই ফিরবেন বলে জানা গেছে।

সোমবার (২২ মার্চ) বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশে অবতরণ করবেন সাকিব আল হাসান। খবরটি জানিয়েছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের বিমানবন্দরে অভ্যর্থনা ও ভালোমন্দ দেখভালের দায়িত্বে থাকা ওয়াসিম খান।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত ২১ ফেব্রুয়ারি মাকে নিয়ে আমেরিকা গিয়েছেন সাকিব। গত মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে সাকিব-শিশির দম্পতির কোলজুড়ে এসেছে তৃতীয় সন্তান। নবজাতকের বয়স সাতদিন হওয়ার আগেই এবার জরুরি ভিত্তিতে দেশে ফিরছেন সাকিব।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা