খেলা

আমার ইচ্ছা, আমার দেহ সংরক্ষণ করা হোক : ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক : ‘গভীর ভাবে চিন্তা করার পর, আমার ইচ্ছা যে আমার দেহ সংরক্ষণ করা হোক। সেখানেই রাখা থাক আমার সব ট্রফি, ব্যক্তিগত জিনিস। মানুষ এসে তাদের ভালবাসা জানিয়ে যাক সেখানেই।’ জীবনের শেষ চিঠিতেই এভাবেই নিজের ইচ্ছার কথা লিখে গেছেন আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড দিয়েগো ম্যারাডোনা।

মৃত্যুর দেড় মাস আগে ১৩ অক্টোবর নিজের শেষ ইচ্ছা প্রকাশ করে সই করে গিয়েছিলেন ফুটবলের মহাতারকা ডিয়েগো ম্যারাডোনা। যেখানে রুশ বিপ্লবের নেতা ভ্লাদিমির লেনিনের মতোই তার দেহও সংরক্ষণের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

১৯২৪ সালে মারা যান লেনিন। মস্কোর রেড স্কোয়ারে তার দেহ সংরক্ষণ করা হয়েছে। কমিউনিস্ট নেতা ফিদেল ক্যাস্ট্রে ও হুগো স্যাভেজ ঘনিষ্ঠ ম্যারাডোনার ইচ্ছা, তার দেহও সংরক্ষণ করা হোক, সঙ্গে তার ট্রফি।

ম্যারাডোনার আইনজীবী মারিয়ো বাউড্রি বলেন, ‘এমন কোথাও সমাধি করা হোক, যেখানে সব ভক্ত আসতে পারবেন। এই ভাবনা ম্যারাডোনা তার ভাইদের সঙ্গেও আলোচনা করেছেন।’

৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ম্যারাডোনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২৫ নভেম্বর। আর্জেন্টিনার তিগ্রে’তে নিজ বাসায় মারা যান ম্যারাডোনা। এক মাস আগে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন তিনি। বুয়েনস এইরেসের হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত অপসারণ করা হয়েছিল। তখন মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা। পুনর্বাসনের জন্য তাকে নেয়া হয়েছিল তিগ্রে’র একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে।

১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একাই শিরোপা জেতানো ছাড়াও ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে স্মরণীয় মৌসুম উপহার দিয়েছেন মারাদোনা। নাপোলিকে দুবার সিরি ‘আ’ ও উয়েফা কাপ জিতিয়েছেন তিনি। আর্জেন্টাইন এই কিংবদন্তি সর্বকালের সেরা ফুটবলারদের একজন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা