খেলা

ক্ষমা চাইলেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক : ম্যাচ চলাকালীন সতীর্থের সঙ্গে অশোভন আচরণের জন্য সতীর্থ নাসুম আহমেদ ও ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মুশফিকুর রহিম। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে পোষ্টের মাধ্যমে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

মুশফিক লিখেছেন, 'গতকালের ঘটনায় প্রথমত আমি আমার ভক্ত ও দর্শকদের কাছে ক্ষমা চাইছি। ইতোমধ্যেই আমি আমার সতীর্থ নাসুম আহমেদ এর কাছে ক্ষমা চেয়েছি। দ্বিতীয়ত আমি সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি সব সময় স্মরণ করি যে আমি একজন মানুষ এবং গতকাল যে আচরণ আমি দেখিয়েছি তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি প্রতিজ্ঞা করছি আগামীতে কখনোই মাঠেও মাঠের বাইরে এমন আচরণ করব না।'

ঘটনার সূত্রপাত সোমবার (১৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে। বাঁচা-মরার ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে অসাধারণ ব্যাটিং প্রদর্শনী উপহার দিয়ে আসছিলেন প্রতিপক্ষ ফরচুন বরিশালের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। তার ব্যাটে জয়ের স্বপ্নও বুনছিল তামিম ইকবাল ও তার দল। কিন্তু ১৭তম ওভারে শফিকুর ইসলামের বলে হুট করেই শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দিলেন আফিফ। আর তা লুফে নিতে নিজের জায়গা থেকে দৌঁড়ে এলেন উইকেটরক্ষক মুশি। সতীর্থ নাসুম আহমেদও শর্ট স্কয়ার লেগ থেকে দৌঁড়ে এলেন। মুশফিকের চেয়ে কিছু দূরত্বে থেকে বল গ্রিপ করতে হাতও উঁচিয়েছিলেন। কিন্তু এরই মধ্যে মুশি ক্যাচটি তালুবন্দি করেছেন। ভাগ্যিস দুজনের ধাক্বায় বল হাত থেকে পড়ে যায়নি।

সেকারণেই হয়তো ভীষণভাবে মেজাজ হারিয়েছিলেন মুশফিকুর রহিম, যদি ক্যাচ ড্রপ হতো! এক পর্যায় নাসুমকে প্রহার করতেও উদ্যত হন। তার এমন আচরনে চকিতেই অপ্রস্তুত হয়ে মান, সতীর্থ নাসুম আহমেদ। মন খারাপ করে ছলছল চোখে তাকিয়ে থাকেন মুশফিকের দিকে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা