খেলা

ট্রফি হাতে বসুন্ধরা কিংসের মেয়েদের শিরোপা উদযাপন

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা আগেই ভাগাভাগি করেছেন বসুন্ধরা কিংসের মেয়েরা। নারী ফুটবল লিগে তারা এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছিল অভিষেকে চ্যাম্পিয়ন হওয়া। রোববার (১৩ ডিসেম্বর) তারা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিক উদযাপন করলো ট্রফি হাতে নিয়ে।

রোববার ছিল লিগের শেষ দুই ম্যাচ। বসুন্ধরা কিংসের খেলা আগে শেষ হলেও শেষ দিনে নিজেদের শেষ ম্যাচ খেলেছে নাসরিন স্পোর্টস একাডেমি। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়ক ও কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দিয়েছেন।

৭ দলের লিগে বসুন্ধরা কিংস পূর্ণ ৩৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ও ৩০ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। দুই ম্যাচ তারা হেরেছে বসুন্ধরা কিংসের কাছে। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ৩ লাখ ও রানার্সআপ নাসরিন স্পোর্টস একাডেমি ২ লাখ টাকা প্রাইজমানি পেয়েছে।

৮ হ্যাটট্রিকসহ ৩৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা খাতুন। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ হাজার টাকা। একই অর্থ পুরস্কার পেয়েছেন তার সতীর্থ তহুরা খাতুন টুর্নামেন্টসেরা হয়ে। লিগে ১৬ গোল করেছেন ময়মনসিংহের এ কিশোরী।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা