খেলা

ম্যানচেস্টার ডার্বি গোলশূন্য ড্র

স্পোর্টস ডেস্ক : ওল্ড ট্রাফোর্ডে মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি শেষ হলো গোলশূন্য ড্র'তেই। স্বাগতিক ম্যানচেস্টার কিংবা আতিথ্য নেওয়া ম্যানচেস্টার সিটি গোল করতে পারে কোনো দলই। এই ড্র'তে লাভটা অবশ্য ইউনাইটেডেরই বেশি হয়েছে। পয়েন্ট টেবিলে সিটির থেকে এক পয়েন্ট এগিয়ে আট নম্বরে তারা, আর সিটিজেনদের অবস্থান ৯-এ।

সময়টা খুব বেশি ভালো কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। আরবি লাইপজিগের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়েছে গেল মঙ্গলবার। আর তার তিন দিন পরে এসে ম্যানচেস্টার ডার্বিতে গোলশূন্য ড্র করেই থামতে হলো ওলে গানার শোলশায়ারের দলকে। যদি এই ড্র'তে পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটির থেকে ওপরে থাকছে রেড ডেভিলরা।

খেলার ১১ মিনিটেই ইউনাইটেডের কাছে সুযোগ এসেছিল লিড নেওয়ার তবে ম্যাকটিমনি বল লক্ষ্যে রাখতে ব্যর্থ হলে সে যাত্রায় গোল পাওয়া হয়নি রেড ডেভিলদের। ২৫ মিনিটের মাথায় প্রথম সুযোগ আসে সিটির সামনেও তবে তারাও তা গোলে পরিণত করতে ব্যর্থ হয়। এরপর ৩৫ মিনিটের মাথায় আরও সহজ এক সুযোগ আসে সিটির সামনে। ডি ব্রুইনের বাড়ানো বল পেয়ে যান রিয়াদ মাহারেজ কিন্তু ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডে হেয়ার দুর্দান্ত সেভে সে যাত্রায় রক্ষা পায় রেড ডেভিলরা। এভাবে গোলশূন্য কাটে প্রথমার্ধ।

দ্বিতীর্ধের খেলা মাঠে গড়ানোর চার মিনিটের মাথায় পেনাল্টি পায় ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজের ক্রস ডি বক্সে নিয়ন্ত্রণে নেয় রাশফোর্ড আর তাকেই ফাউল করে বসেন কাইল ওয়াকার। তবে ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত থেকে সরে আসেন রেফারি। আর তাতেই রক্ষা সিটিজেনদের। এরপর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলেও শেষ পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি। তাতেই ম্যানচেস্টার ডার্বি শেষ হয় গোলশূন্য ড্র'তে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা