খেলা

মোস্তাফিজ ঝড়, সৌম-লিটন নৈপুণ্যে উড়ে গেল খুলনা 

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। সাকিবের জেমকন খুলনাকে ৯ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম।

টানা দ্বিতীয় জয় তুলে নেয় মিঠুনের দল। অন্যদিকে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেলেন মাহমুদউল্লাহরা। শনিবার (২৮ নভেম্বর) মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে মোস্তাফিজের বোলিং তোপে মাত্র ৮৬ রানে অলআউট হয় খুলনা। জবাবে ব্যাট করতে নেমে লিটন দাসের অর্ধশতকে ভর করে সৌম্য সরকারের উইকেট হারিয়ে ৩৮ বল হাতে রেখেই সহজেই জয় তুলে নেয় চট্টগ্রাম।

৮৭ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার ভালো সূচনা এনে দেন। লিটনের দৃষ্টি নন্দন ব্যাটিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে খুলনার বোলাররা। উদ্বোধনী জুটিতে ৭৩ রান আসে। সৌম্য ২৬ রান করে আউট হন।

এরপর ৪২ বলে অর্ধশতক তুলে নেন লিটন। ১৩.৪ ওভারে ৮৭ রান করে জয়ের আনুষ্ঠানিকতা সাড়েন লিটন ও মুমিনুল হক। খুলনার একমাত্র উইকেটটি পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

এর আগে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আর অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে বিধ্বংসী বোলিং শুরু করেন জাতীয় দলের সেরা বোলার মোস্তাফিজ। তিনি ছাড়াও নাহিদুল ইসলাম ও তাইজুল ইসলাম তাদের ঘূর্ণিতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দিশেহারা করেন।

নিয়মিত বিরতিতে উইকেট হারানো খুলনার হয়ে সর্বোচ্চ ২১ রান করেন ইমরুল কায়েস। ২৬ বলে তিনি তিনটি চার হাঁকান। তারকা নির্ভর দলটির হয়ে এদিন ওপেন করতে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে মাত্র ৩ রান করেই নাহিদুলের বলে বিদায় নেন। কিন্তু এই তিন রান করেই টি-টোয়েন্টিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে তামিম ইকবাল এই রেকর্ড গড়েছিলেন।

খুলনার হয়ে এছাড়া আরিফুল হক ১৫, জহুরুল ইসলাম ১৪ ও শামীম হোসেন ১১ রান করেন। তবে বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

দারুণ বল করা মোস্তাফিজ ৩.৫ ওভারে মাত্র ৫ রানে ৪টি উইকেট দখল করেন। এছাড়া নাহিদুল ও তাইজুল দুটি করে উইকেট পান।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

বিশ্বকাপ পর্যন্ত পেস বোলিং কোচের দায়িত্বে তালহা জুবায়ের

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা