খেলা

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক:

২০২০ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে খেলোয়ারদের নতুন চুক্তি প্রকাশিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বোর্ড পরিচালকদের সভা শেষে এ তথ্য জানান বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে নতুন চুক্তিবদ্ধ খেলোয়ারদের তালিকা প্রকাশ করা হয়েছে। যা কার্যকর হবে ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত।

তালিকায় এ, বি ও সি ক্যাটাগরিতে ১৪ জন এবং ডি ক্যাটাগরিতে ২ জন মিলিয়ে নাম রয়েছে মোট ১৬ জন ক্রিকেটারের। এছাড়া এবার ক্যাটাগরি ছাড়াও লাল এবং সাদা বলের জন্যও আলাদা আলাদা করে ক্রিকেটার বাছাই করা হয়েছে। বিসিবির সবশেষ কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছিল ১৭ জন ক্রিকেটারকে। এবার সেটি কমিয়ে করা হয়েছে ১৬ জন। যেখানে নতুন করে ঢুকেছেন ৫ ক্রিকেটার এবং আগের চুক্তি থেকে বাদ পড়েছেন সাত জন। আর গত বছরের মতো এবারও ঠাঁই হয়নি সৌম্য সরকারের।

এবারের কেন্দ্রীয় চুক্তির লাল ও সাদা বল অর্থাৎ তিন ফরম্যাটের চুক্তিতেই আছেন ৭ জন ক্রিকেটার। তারা হলেন- তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ।

শুধু লাল বল অর্থাৎ টেস্টের চুক্তিতে রাখা হয়েছে মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহি ও এবাদত হোসেনকে। এছাড়া শুধু সাদা বল অর্থাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টির চুক্তিতে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব এবং নাইম শেখ।

নতুন করে বিসিবির ২০২০ সালের কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, এবাদত হোসেন চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ নাইম শেখ।

গতবারের চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকা থেকে এবার বাদ পড়েছেন ৭ জন। আইসিসির নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান এবং ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর আগেই বোর্ডের কাছে চিঠি দিয়ে চুক্তির বাইরে রাখার অনুরোধ করা মাশরাফি বিন মর্তুজা নেই এবারের চুক্তিতে।

এছাড়া আগের চুক্তিতে থাকা ইমরুল কায়েস, আবু হায়দার রনি, সৈয়দ খালেদ আহমেদ, রুবেল হোসেন ও সাদমান ইসলাম অনিককেও রাখা হয়েছে নতুন চুক্তির বাইরে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

হাসিনার ভাষার সঙ্গে বিরোধীদের বক্তব্যের মিল: ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলা...

রাজধানীতে অভিযানে ৪১৯ জন গ্রেফতার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নি...

৫ আগস্ট ছুটি, চালু থাকবে জরুরি সেবা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) সারাদেশে সরকারি সাধার...

আ.লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের নাশকতা চালানো...

শাকিব-বুবলীর পুরোনো স্মৃতি ফের আলোচনায়

ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরকে ঘিরে পুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা