খেলা

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের নতুন ক্যাপ্টেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক:

বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন তামিম ইকবাল। তাকে সদ্য বিদায়ী মাশরাফী বিন মোর্তজার স্থলাভিষিক্ত করা হলো।

আজ ৮ মার্চ রবিবার বছরের প্রথম বোর্ড সভায় ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে তামিমের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজ দিয়ে অধিনায়কত্ব অধ্যায়ের ইতি টেনেছেন মাশরাফী। যে সিরিজে বাংলাদেশ জিম্বাবুয়েকে ৩-০ তে ধরাসায়ী করে ট্রফি জিতে নেয়।

বাংলাদেশের পরবর্তী ওয়ানডে এপ্রিলের ২ তারিখ পাকিস্তানের বিপক্ষে। হাতে মাস খানেক সময় থাকলেও, এখনই নতুন অধিনায়ক ঠিক করলো বিসিবি।

মাশরাফীর চোটের কারণে বিশ্বকাপের পর তামিমের অধিনায়কত্বে শ্রীলঙ্কা সফর করে টিম টাইগার্স। সেবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ।

তবে, বিসিবির বিবেচনায় সবার আগে ছিলন সাকিব আল হাসান। কিন্তু সাকিব নিষেধাজ্ঞায় থাকায় তামিম ইকবালের নাম ঘোষণা করে বোর্ড।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

মাদারীপুরে ৩ শীর্ষ মানবপাচারকারী গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিনজন শীর্ষ মানবপাচারকারীকে গ্রেপ্ত...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান

মেয়াদোত্তীর্ণ টমেটো সস বিক্রির জন্য সংরক্ষণ এবং চাল ও গো-খাদ্যের মূল্যতালিকায়...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা