খেলা
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

নারী দিবসে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া 

স্পোর্টস ডেস্ক:

ভারতকে ৮৫ রানে হারিয়ে দাপুটে জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল অস্ট্রেলিয়ার মেয়েরা।

এটি নিয়ে পঞ্চমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল অজি মেয়েরা।

৮মার্চ রাবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে তারা ৮৫ রানে হারায়।

নারী টি-টোয়েন্টির সাতটি বিশ্বকাপের সবগুলোতে ফাইনাল খেলে অজি মেয়েরা। এর মধ্যে পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় অজি নারী দল।

অন্যদিকে প্রথমবার ফাইনাল খেলা ভারতকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হল।

গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও ফাইনালে জিতে এর প্রতিশোধ নিল অস্ট্রেলিয়া।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান করে অস্ট্রেলিয়া। ওপেনার বেথ মোনি ৫৪ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন।

আরেক ওপেনার অ্যালিসা হিলির ব্যাট থেকে আসে ৩৯ বলে ৭৫ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা।

জবাবে শতকের ঘরও পার করতে পারেনি ভারতের প্রমিলারা। ১৯.১ ওভারে মাত্র ৯৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা