খেলা

ঘুষ কেলেঙ্কারি যেন ছাড়ছেই না পাকিস্তান ক্রিকেটকে

স্পোর্টস ডেস্ক:

২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর প্রায় এক দশক ক্রিকেট থেকে নির্বাসিত পাকিস্তান। তবে দেশে ক্রিকেট ফেরাতে ওয়েস্ট ইন্ডিজ দলকে সফরে রাজী করাতে প্রত্যেক খেলোয়াড়কে নির্ধারিত ফির অতিরিক্ত ১০ হাজার মার্কিন ডলার করে ঘুষ দিয়েছিল পিসিবি। দাবি বর্তমান পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানের।

পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতেই পিসিবি এমন উদ্যোগ নিয়েছিল বলে জানান পিসিবি সভাপতি এহসান মানি। তবে সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দলকে কোন অতিরিক্ত টাকা দিতে হয়নি বলেও বিবৃতিতে জানান তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান এহসান মানি বলেন, আমার আগের কমিটি বিদেশি ক্রিকেট দলকে পাকিস্তান সফরে নিয়ে আসতে এই বাড়তি টাকা খরচ করেছে।

বছর দুয়েক আগে পাকিস্তান সফর করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ঐ সফরের মাধ্যমেই পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের পথ সুগম হয়। তবে সেসময় বাড়তি খরচ বহন করতে হয়েছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।

সেই সময় পাকিস্তান সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে যে সব ক্রিকেটার ছিলেন তাদের প্রত্যেককেই ২৫ হাজার মার্কিন ডলার করে দিয়েছিলো পিসিবি। অথচ বোর্ডের নিয়ম অনুযায়ী, সে সময় সফরে আসা প্রত্যেক খেলোয়াড়দের ভাতা ছিলো ১৫ হাজার মার্কিন ডলার। অর্থাৎ একেক জন খেলোয়াড়ের পেছনে অতিরিক্ত ১০ হাজার মার্কিন ডলার করে খরচ করতে হয়েছিলো পিসিবিকে। কারণ একটাই খেলোয়াড়েরা যেন পাকিস্তান সফরে যেতে রাজী হয়।

আর এতেই পিসিবির বর্তমান চেয়ারম্যানের কথায় পরিষ্কার দেশে ক্রিকেট ফেরাতে ক্রিকেটারদের ঘুষ দিয়েছে বোর্ড।

পিসিবি সভাপতির দাবি, তিনি বোর্ড সভাপতি হওয়ার পর পিসিবিকে কোন অতিরিক্ত খরচ বহন করতে হয়নি। তাই শ্রীলঙ্কা ও বাংলাদেশ দলকে পাকিস্তান সফরে আনতে কোন ধরনের উৎকোচ দেয়া হয়নি বলেও জানান তিনি।

দশ বছর আগের সে সন্ত্রাসী হামলার পর প্রায় এক দশক পর্যন্ত পাকিস্তান সফরে যায়নি ক্রিকেট খেলুড়ে কোনো দল।

ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলংকা ও বাংলাদেশ পাকিস্তান সফরে গেলেও এখনও পাকিস্তান সফরে যেতে সাহস পাচ্ছে না ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সূত্র: ক্রিকেট পাকিস্তান ডটকম।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

স্বাস্থ্য সচিবকে সব হাসপাতালে সার্কুলার জারি করতে হবে: হাইকোর্ট

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সরকারি ও বেসরকারি সব হাসপাতাল এবং ক্লিনিকে জরুরি চিক...

র‍্যাবের পরিবর্তে নতুন বাহিনী, কী আছে খসড়া আইনে? 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা