খেলা

ব্যাগভর্তি স্বর্ণসহ আটক ভারতীয় ক্রিকেটার

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাগভর্তি স্বর্ণসহ মুম্বাই বিমানবন্দরে ভারতীয় ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়াকে আটক করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানায় সংযুক্ত আরব আমিরাত থেকে গোপনে সোনা এবং অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে এসেছেন ক্রুনাল পান্ডিয়া। তাই তাকে সন্দেহ করে আটক ও জিজ্ঞাসাবাদ করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম শিরোপা জয়ের উল্লাসে মাতোয়ারা মুম্বাই ইন্ডিয়ানস। মুম্বাই ইন্ডিয়ানসের ক্রিকেটাররাও দেশের পথ ধরেছেন তবে বিমানবন্দরে আটকে গেছেন ক্রুনাল পান্ডিয়া।

দেশটির শুল্ক গোয়েন্দা অফিস সূত্রে হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরার সময় ক্রুনাল পান্ডিয়া সোনা এবং বেশ কিছু মূল্যবান জিনিসপত্র রেখেছিলেন সঙ্গে। তাই মুম্বাই বিমানবন্দরে আটক করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।’

দেশটির নিয়ম অনুযায়ী অন্য কোনো দেশ থেকে ভারতে ফেরার সময় সর্বোচ্চ ৫০ হাজার রুপি মূল্যের ২০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসতে পারবেন একজন পুরুষ যাত্রী। নারীর ক্ষেত্রে সেটি সর্বোচ্চ ৪০ গ্রাম (১লাখ রুপি) স্বর্ণ।

তবে ক্রুনালের কাছে এর অতিরিক্ত জিনিস থাকায় বৈধ কাগজ চাওয়া হয়েছিল বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা