খেলা

অন্তিম মুহূর্তের গোলে লিভারপুলের জয়

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামের বিপক্ষে অন্তিম মুহূর্তের গোলে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে অল রেডরা। তবে মোহাম্মদ সালাহ এবং ডিয়েগো জোটার গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। এদিন এক রেকর্ডও স্পর্শ করেছে লিভারপুল। ১৯৭৮ থেকে ১৯৮১ এই সময়ে বব পায়েসলির লিভারপুলের ঘরের মাঠে ৬৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছুঁয়ে ফেলেছে লিভারপুল। অ্যানফিল্ডে আগামি ২১ তারিখ লেস্টার সিটির বিপক্ষে জয় কিংবা ড্র করতে পারলে গড়া হবে নতুন এক রেকর্ড।

অ্যানফিল্ডে ম্যাচের ১০ মিনিটের মাথায় পাবলো ফরমালসের গোলে এগিয়ে যায় ওয়েস্ট হাম। ফরমালসের দুর্দান্ত এক ক্রসে বল নিয়ে লিভারপুলের ডি বক্সে ঢুকে পড়া আর্থার মাসুয়াকু ছয় গজের দিকে বল পাঠাতে চেয়েছিলেন, তবে জো গোমেজ হেডে তা ক্লিয়ার করেন। কিন্তু বল গিয়ে পড়ে আবারও ফরমালসের কাছেই। ১৮ গজ দূর থেকে জোরালো শট নেন ফরমালস, আর বল জড়ায় জালে। ম্যাচের ১০ মিনিটেই লিভারপুলের ঘরের মাঠেই ১-০ গোলে এগিয়ে যায় ওয়েস্ট হাম।

পিছিয়ে পড়ে আক্রমণাত্মক খেলা শুরু করে অলরেডরা। ম্যাচের ২৪ মিনিটে জর্ডান হ্যান্ডারসনের দুর্দান্ত শট গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়। এরপর ম্যাচের ৪০ মিনিটে বল নিয়ে রেডদের ডি বক্সে ঢুকে পড়েন মোহাম্মদ সালাহ, বল দখলের চেষ্টা করতে গিয়ে সালাহকে ফাউল করে বসেন ওয়েস্ট হাম ডিফেন্ডার মাসুয়াকু। সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে বিরতির আগে দলকে সমতায় ফেরান সালাহ।

বিরতি থেকে ফিরে আরও গোছালো ফুটবল খেলতে থাকে লিভারপুল তবে গোলের সুযোগ করতে পারছিল না। অবশেষে ম্যাচের ৭৮ মিনিটে ছয় গজের ভেতর থেকে শট নিয়ে বল জালে জড়ান চ্যাম্পিয়নদের ফরোয়ার্ড ডিয়েগো জোটা। তবে ভিএআরের পুনরায় সেটা দেখে রেফারি জানিয়ে দেন জোটা ওয়েস্ট হাম গোলরক্ষককে ফাউল করেই গোল করেছেন, আর বাতিল করে দিলেন গোলটি। খেলার শেষ ১০ মিনিট গড়ালেও ১-১ গোলে সমতা থাকে, তবে ম্যাচের ৮৫ মিনিটে জার্দান শাকিরির অ্যাসিস্ট থেকে আবারও বল জালে জড়ান ডিয়েগো জোটা। এবার আর ফাউল করেননি তিনি, রেফারিও গোল বাতিলের কোনো সিদ্ধান্ত দেননি।

খেলার নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ২-১ গোলে এগিয়ে গেল লিভারপুল। আর শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় তুলে নিল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল। সাত ম্যাচে পাঁচ জয় আর একটি করে ড্র এবং হারে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চ্যাম্পিয়নরা। আর এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এভারটন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা