খেলা

মুম্বাই ইন্ডিয়ানসের ঝড়ে বিধ্বস্ত দিল্লি

স্পোর্টস ডেস্ক : বোলিংয়ের সময় গলায় ফাঁস পরিয়ে আর ব্যাটিংয়ে ঝড় তুলে দিল্লি ক্যাপিটালসকে ৯ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। শনিবারের বিশাল এই জয় গতবারের চ্যাম্পিয়নদের ১৮ পয়েন্টে রাখলো শীর্ষে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিনের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে বড় ব্যবধানে হারাতে পারলেই কেবল মুম্বাইকে টপকে শীর্ষে ওঠার সম্ভাবনা ধরে রাখবে। তা না হলে বলেই দেওয়া যায় ৩ নভেম্বর মুম্বাই ফিরতি লিগে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে নিজেদের শেষ ম্যাচটি খেলার আগেই প্লে-অফে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে।

টানা চতুর্থ ম্যাচ হারলো দিল্লি। টসজয়ী মুম্বাইয়ের কাছে তারা প্রথমে ধ্বস্ত হয়েছে বোলিংয়ে। দুই পেসার যশপ্রীত বুমরা ও ট্রেন্ট বোল্টের বল খেলতে হিমশিম খেয়েছেন দিল্লি ব্যাটসম্যানরা। ৯ উইকেটে মাত্র ১১০ রান তুলতে পারে দিল্লি। পরে দিল্লির বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছে ইশান কিষাণের ব্যাট।

তিনটি করে উইকেট নিয়েছেন বুমরা ও বোল্ট। বাঁহাতি কিউই পেসার বোল্ট ২১ রানে নিয়েছেন ৩ উইকেট, আরও ভয়ঙ্কর বোলিংয়ে ১৭ রানে ৩ উইকেট শিকার বুমরার। রাহুল চাহারের লেগস্পিনে স্টাম্পড হওয়ার আগে সর্বোচ্চ ২৫ রান করেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ২১ করে বুমরার বলে এলবিডব্লিউ ঋষভ পন্ত। তবে একশো পেরিয়ে ১১১ রান করতে পেরেছে তারা রবিচন্দ্রন অশ্বিন (১২) ও কাগিসো রাবাদার (১২) ব্যাটিংয়ে। রান তাড়ায় দিল্লির যন্ত্রণার নাম ওপেনার ঈশান কিষাণ। তার অপরাজিত ৭২ রানের ম্যাচ জেতানো ইনিংসটি ৪৮ বলে ৮ চার ও ৩ ছক্কায় সাজানো। সুরিয়াকুমার যাদব ১১ বলে ১২ করে অপরাজিত ছিলেন। ১৪.২ ওভারে জয়ের তীরে পৌঁছে যাওয়া মুম্বাইয়ের একমাত্র উইকেটটি (ডি কক) নিয়েছেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার আনরিখ নর্কিয়া।

১৩ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট পাওয়া দিল্লি পয়েন্ট তালিকার তিনে থাকলেও নেট রান রেটের অবস্থা বেশ খারাপ করে ফেলেছে। ২ নভেম্বর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্যাঙ্গালোরের কাছে প্লে-অফে টিকে থাকারই পরীক্ষা হতে পারে দিল্লির।

সংক্ষিপ্ত স্কোর:

দিল্লি: ২০ ওভারে ১১০/৯ (আইয়ার ২৫, পন্ত ২১, অশ্বিন ১২, রাবাদা ১২, বুমরা ২/১৭, বোল্ট ২/২১) ও মুম্বাই: ১৪.২ ওভারে ১১১/১ (কিষাণ ৭২*, ডি কক ২৬, সুরিয়াকুমার ১২*, নর্কিয়া ১/২৫)।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা