ছবি: সংগৃহীত
খেলা
ওয়ানডে সিরিজ

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠানোর পর শুরুর ধাক্কা সামলে অধিনায়ক টেম্বা বাভুমা ও ডেভিড মিলারের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৫ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিক দল। বাভুমা ১১৬ বলে ১০৩ রান করেন এবং মিলার মাত্র ৯৩ বলে ১২টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ১৪৩ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার পক্ষে জ্যাক এডওয়ার্ডস পাঁচটি ও জশ হ্যাজলউড তিনটি উইকেট লাভ করেন।

জবাবে রান তাড়ায় নেমে অস্ট্রেলিয়া বেশ ঝোড়ো শুরু করে। অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেড মাত্র ১৭ ওভারেই ১৩০ রানের জুটি গড়লেও দুজনেই ব্যক্তিগত ৮৪ রানে বিদায় নেন। পরে জাভিয়ার বার্টলেটের ২৮ বলে ফিফটি সত্ত্বেও দলের বাকি ব্যাটাররা প্রোটিয়া বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আক্রমণের সামনে বেশিদূর এগোতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ৩৩৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। দক্ষিণ আফ্রিকার সফল বোলারদের মধ্যে লিজার্ড উইলিয়ামস তিনটি এবং মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ ও বিজোর্ন ফরচুন দুটি করে উইকেট শিকার করেন।

সান নিউজ/রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

উলিপুরে ৫২৬০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে কৃষি উৎপাদন বৃ...

দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল...

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

উলিপুরে গাঁজা ও বিদেশি মদসহ গ্রেপ্তার-১

কুড়িগ্রামের উলিপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযান...

উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা