খেলা

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

মাদারীপুর প্রতিনিধি

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দলের প্রতি আবেগ আর ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মাদারীপুরের নয়াচর গ্রাম এখন সেজেছে সবুজ-হলুদ রঙে ব্রাজিল ফুটবল দলের পতাকায়। স্থানীয় সমর্থকদের উদ্যোগে টাঙানো হয়েছে প্রায় ৮০০ হাত দীর্ঘ ব্রাজিলের বিশাল পতাকা, যা ইতোমধ্যে এলাকাজুড়ে সৃষ্টি করেছে উৎসবের আমেজ।

মঙ্গলবার (৮ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, চরমোগুরিয়া নয়াচর ব্রিজ থেকে শুরু করে কুমারটেক এলাকার সড়কের পাশজুড়ে গাছের সঙ্গে ঝুলছে বিশাল আকৃতির ব্রাজিলের পতাকা।

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের দক্ষিণ নয়াচর গ্রামে স্থানীয় ‘বাবু একাডেমি’ ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। পতাকা তৈরির অন্যতম উদ্যোক্তা ও বাবু একাডেমির সদস্য সফিউল আলম জানান, ব্রাজিল ফুটবল দলের প্রতি দীর্ঘদিনের ভালোবাসা থেকেই তাদের এই উদ্যোগ। বিশ্বকাপকে সামনে রেখে গ্রামের তরুণদের মধ্যে ফুটবলপ্রেম আরও ছড়িয়ে দিতে এবং আনন্দঘন পরিবেশ তৈরির জন্যই এ আয়োজন করা হয়েছে।

আয়োজক কমিটির সদস্য তন্ময় বলেন, “প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে ৩৫ থান কাপড় ব্যবহার করে এই পতাকাটি তৈরি করা হয়েছে। গ্রামের তরুণরা নিজেদের অর্থ ও শ্রম দিয়ে পুরো কাজটি সম্পন্ন করেছে। কাপড় কেনা, সেলাই করা থেকে শুরু করে রাস্তার পাশে টাঙানো পর্যন্ত সবকিছু স্থানীয় সমর্থকদের প্রচেষ্টায় হয়েছে।”

সবুজ-হলুদের এই দীর্ঘ পতাকা দেখতে প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। অনেকে ছবি তুলছেন, আবার কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে দিচ্ছেন। ফলে গ্রামটির পরিচিতিও বাড়ছে নতুনভাবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, খেলাধুলাকে কেন্দ্র করে তরুণদের এমন সৃজনশীল উদ্যোগ প্রশংসার দাবিদার। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই এ আয়োজন পুরো গ্রামে উৎসবের আবহ তৈরি করেছে এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করছে।

তবে শুধু ব্রাজিল সমর্থকরাই নন, পিছিয়ে নেই আর্জেন্টিনা ভক্তরাও। প্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের মধ্যে চলছে বন্ধুত্বপূর্ণ খুনসুটি। স্থানীয় আর্জেন্টিনা সমর্থক নাহিদ হাসান হাস্যরসের সুরে বলেন, “পতাকা যত বড়ই হোক, বিশ্বকাপের ট্রফি কিন্তু আমরাই নেব।” তবে একই সঙ্গে তিনি ব্রাজিল সমর্থকদের এই ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন।

বিশ্বকাপের আনুষ্ঠানিক পর্দা ওঠার আগেই দক্ষিণ নয়াচরের এই উদ্যোগ প্রমাণ করেছে—বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ, ভালোবাসা আর উৎসবের আরেক নাম।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা