খেলা

বিশ্বকাপ উদ্বোধনে থাকবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৪৮ দেশের একটি না হলেও এবারের গ্রেটেস্ট শো অন আর্থে থাকছে বাংলাদেশ! মার্কিন ডিজে সঞ্জয় দেব অংশ হচ্ছেন বিশ্বকাপের। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত।

উদ্বোধনী অনুষ্ঠানের মার্কিন পপ তারকা কেটি পেরির সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশি এই তারকা। মাতাবেন লস অ্যাঞ্জেলসের সো-ফাই স্টেডিয়াম। ফিফার পাশাপাশি সঞ্জয় নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ছাড়া ফিউচার নামে পরিচিত মার্কিন র‍্যাপার নেইভাদিয়াস উইলবার্ন থাকছেন জমকালো আয়োজনে।

সঞ্জয়ের জন্ম শ্রীমঙ্গলে হলেও তার শৈশব কেটেছে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। মাত্র ১০-১১ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে। তারপর সেখানেই বেড়ে উঠা।

সংবাদমাধ্যমে সঞ্জয় বলেন, ‘এটা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়। এটি সেই সব তরুণের প্রতিনিধিত্ব করে যারা দুই ভিন্ন সংস্কৃতির ভেতর বড় হয়েছে। আমি বিশ্বাস করি, আমাদের কণ্ঠস্বরও অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে।’

২০২৬ বিশ্বকাপের তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা এবারই প্রথম আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে। শুরুটা ১১ জুন মেক্সিকোতে। আস্তেকা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে হবে ১৬ মিনিট ৩০ সেকেন্ডের অনুষ্ঠান। মূল আকর্ষণ, গ্র্যামি জয়ী মেক্সিকান পপ ব্যান্ড মানা। এর বাইরেও মঞ্চ মাতাবেন দেশটির জনপ্রিয় দুই গায়ক আলেহান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্দা। একদিন পর কানাডায় হবে দ্বিতীয় অনুষ্ঠান। টরন্টোয় ১৩ মিনিটের শো-তে থাকবেন আলানিস মরিসেত্তে, মাইকেল বাল্ব ও অ্যালেসিয়া কারা।

এ ছাড়া ফুটবল উন্মাদনা বাড়াতে আগামী ১৪ মে মুক্তি পাচ্ছে শাকিরা ও বার্না বয়ের গাওয়া অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবল মহাযজ্ঞ।

এখানেই শেষ নয়, বিশ্বকাপ চলাকালীন দেশের ২৫০তম জন্মদিন পালন করবে মার্কিনিরা। সে উপলক্ষে ৪ জুলাই, হিউস্টন ও ফিলাডেলফিয়ায় দুই নক আউট ম্যাচের আগে হবে আরও দুটি বিশেষ অনুষ্ঠান।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা