খেলা

নেপালে রক্তক্ষয়ী বিক্ষোভ, বাংলাদেশ দলের ফ্লাইট স্থগিত, হোটেলেই ফুটবলাররা

আন্তর্জাতিক ডেস্ক    

নেপালে ‎স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু নেপালে তরুণদের বিক্ষোভ আরও ভয়াবহ রুপ নেওয়ায় ত্রিভুবনের সব ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সেজন্য বাংলাদেশ ফুটবল দলেরও আজ দেশে ফেরা অনিশ্চিত।

আজ দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশ দলের সঙ্গে আছেন সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন। কাঠমান্ডু থেকে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এখানকার পরিস্থিতি খুবই খারাপ। আমারা যেখানে আছি তার আশেপাশেও বিক্ষোভ চলছে। পাশেই একটা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ফুটবলাররা কেউ বের হতে পারেনি। সবাই টিম হোটেলেই আছে।’


বাফুফের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৩৭২ ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে।’‎

‎পরিস্থিতি অস্বাভাবিক দেখে গতকালই বাংলাদেশ কন্টিনজেন্টের ৩২ জনের টিকিট বদলের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বুকিং দেয় বাফুফে। আজ সকালে বিমান অফিসে টিকিট রি–শিডিউল ফি প্রদান করে ফিরতি ফ্লাইটও চূড়ান্ত করেছিল ফুটবল ফেডারেশন।

বিক্ষোভ-সহিংসতায় কাঠমান্ডুতে অনেকেই হতাহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়, নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে তরুণেরা বিক্ষোভ করেন। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা পেরিয়ে পার্লামেন্ট প্রাঙ্গণে ঢুকে পড়েন। তখন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, জলকামান, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ।

এমন পরিস্থিতিতে নেপালের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় প্রীতি ম্যাচটি গতকাল স্থগিত ঘোষণা করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা)। প্রথম প্রীতি ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় প্রীতি ম্যাচটি আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল আনফার মুখপাত্র সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৯ সেপ্টেম্বর হতে যাওয়া নেপাল-বাংলাদেশ দ্বিতীয় প্রীতি ম্যাচটি স্থগিত করা হলো। এই স্থগিতের কারণে ফুটবল সমর্থকদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’

কারফিউ উপেক্ষা করে আজ সকাল থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন নেপালের তরুণরা। গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হন। বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন কেপি শর্মা ওলি।

এশিয়ান কাপ বাছাই সামনে রেখে গত ৩ সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। ‎অক্টোবরে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডের এ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর ঢাকায় এবং ১৪ অক্টোবর হংকংয়ে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ঢাকায় কলেজছাত্রকে এলোপাতাড়ি গুলি

ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি আমতলা এলাকায়...

ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের

আইডিআরএ অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমার তুলনায় ১৩ কোটি ৬৬ লাখ টাকা কম ব্যয়;...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান

দেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্ব নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্র...

আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা